বিশ্ব

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

  • 3:48 am - July 20, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,২০ জুলাই- ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এলইউসিএএস (LUCAS) ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। রোববার ইরানের সেনাবাহিনী জানায়, নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি শনাক্ত করার পর সফলভাবে গুলি করে ধ্বংস করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষের একটি ছবিও প্রকাশ করেছে। তবে ড্রোনটি ঠিক কোন এলাকায় ভূপাতিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।

ইরানের সামরিক বাহিনীর দাবি, ড্রোনটি দেশটির দক্ষিণাঞ্চলের আকাশসীমায় প্রবেশের পর প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে সেটি ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য জানানো হয়নি।

এলইউসিএএস একটি স্বল্প ব্যয়ের মানববিহীন যুদ্ধ ও আত্মঘাতী হামলার সক্ষমতাসম্পন্ন ড্রোন। ইরানের অভিযোগ, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলার ক্ষেত্রে এই ধরনের ড্রোন ব্যবহার করে আসছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে রোববার ভোরে ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তোলে তেহরান। ইরানের দাবি, ওই হামলা যুক্তরাষ্ট্র চালিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au