খেলা

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

  • 4:56 pm - July 20, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন করা ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে ঢুকে পড়েন শত শত মানুষ।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যার পর নীলক্ষেত-সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ এবং শাহবাগ থানা-সংলগ্ন গেটে স্থাপিত ব্যারিকেড ভেঙে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসির কয়েকজন সদস্য বলেন, শুরুতে ব্যারিকেডের মাধ্যমে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপ এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে বিপুলসংখ্যক মানুষ সংঘবদ্ধভাবে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন।

ঘটনার বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি ও সব ধরনের যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে মাঠের উত্তেজনা ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ায় বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীর ঢলে সেই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা সম্ভব হয়নি।

এদিকে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে জয়সূচক গোল করেন ফেরান তোরেস।

পুরো টুর্নামেন্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে স্পেন আট ম্যাচে মাত্র একটি গোল হজম করে শিরোপা জেতে। একই সঙ্গে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে বিশ্ব ফুটবলে নতুন রেকর্ড গড়েছে লা রোহা।

এই শিরোপার মাধ্যমে স্পেন আরেকটি অনন্য কীর্তি গড়েছে। বর্তমানে পুরুষ ও নারী, উভয় বিভাগের বিশ্বকাপের শিরোপাধারী একমাত্র দেশ তারা। ২০২৩ সালে স্পেনের নারী দল বিশ্বকাপ জয়ের পর এবার পুরুষ দলও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে দেশটি।

এই শাখার আরও খবর

শর্তসাপেক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সরকারের

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ ধরনের প্রক্রিয়া শুরুর আগে…

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au