নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল
মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…
মেলবোর্ন, ২১ জুলাই:
বাএই ডাক সত্যের, এই ডাক জাগরণের,
এই ডাক ভালোবাসা আর দেশপ্রেমের।
রক্তে কেনা মাটি ডাকছে আয় কাছে,
ঘরে বসে থাকার সময় আজ নাই রে।
ত্রিশ লাখ শহীদের ঘুম ভেঙেছে রাতে,
বলে “ইতিহাস ভুলে গেলে চলবে না তাতে”।
এক সাগর মায়ের কান্না আজো বাতাসে,
“স্বাধীনতার পতাকা আগলে রাখ” ভাসে।
কালো মেঘ জমেছে নীল আকাশ জুড়ে,
মুক্তির মন্ত্র আজ নিষিদ্ধের সুরে।
ইতিহাস মুছে দিতে চায় প্রতিক্রিয়ার হাত,
ঐতিহ্যের গায়ে লাগায় অন্ধকারের দাগ।
জাতির পিতার নামে আজ ওঠে গালি,
মবের পায়ের শব্দে কাঁপে গলি।
সত্য বললেই নেমে আসে বারণ,
ভিন্ন মত হলেই জ্বলে ওঠে আগুন।
নিরীহ মানুষ হয়রানির শিকার,
নিরপরাধ চোখে শুধু আঁধার।
তবুও বুকের ভিতর ডাক থেমে নাই,
“জেগে ওঠো” বলে রক্ত ডেকে যায়।
গ্রাম থেকে শহর, নদী থেকে সাগরে,
জেগে ওঠো আপামর বাঙালি ঘরে ঘরে।
উগ্রতার আঁধার ভেঙে আলো আনতে হবে,
চিরন্তন ডাকে দেশকে আবার উদ্ধার করতে হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au