বিজ্ঞান ও প্রযুক্তি

ডিজিটাল প্রতিযোগিতা আইন লঙ্ঘন, গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন

  • 2:03 am - July 24, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
ডিজিটাল প্রতিযোগিতা আইন লঙ্ঘন, গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুলাই: ডিজিটাল প্রতিযোগিতা (অ্যান্টিট্রাস্ট) আইন লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট গুগলকে ৮৯ কোটি ইউরো বা প্রায় ১০০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ইউরোপীয় কমিশন জানায়, গুগল প্লে স্টোর এবং গুগল সার্চ এমনভাবে পরিচালনা করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পরিবর্তে গুগলের নিজস্ব সেবা ও অ্যাপ ব্যবহার করতে বাধ্য হন। এতে বাজারে ন্যায্য প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানি গুলোর বিরুদ্ধে ব্রাসেলসের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পদক্ষেপ। ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরেই সিলিকন ভ্যালি থেকে শুরু করে চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের বাজার আধিপত্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়ে আসছে।

ইইউর নির্বাহী সংস্থা এবং প্রতিযোগিতা আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান ইউরোপীয় কমিশন জানিয়েছে, দীর্ঘ তদন্তের পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তেরেসা রিবেরা বলেন, ভালো পণ্য সফল হবে তার মানের কারণে, সার্চ ইঞ্জিন পরিচালনাকারী প্রতিষ্ঠানের মালিকানার কারণে নয়। তার ভাষায়, ইউরোপের ভোক্তাদের জানা উচিত কোথায় তারা সবচেয়ে ভালো অফার পাবেন। কোনো অ্যাপ স্টোরের মালিক কমিশন না পেলেও অ্যাপ ডেভেলপারদের সেই তথ্য জানানোর অধিকার রয়েছে।

গুগলের গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার এই জরিমানার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অল্প কয়েকজন স্বার্থসংশ্লিষ্ট অভিযোগকারীর চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ইউরোপের ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তা উভয়ের জন্যই নেতিবাচক প্রভাব ফেলবে।

তার দাবি, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (DMA) গুগলকে এমন কিছু জনপ্রিয় সুবিধা কমিয়ে দিতে বাধ্য করছে, যার মধ্যে রয়েছে হোটেল, ফ্লাইট ও রেস্তোরাঁর তাৎক্ষণিক মূল্য ও প্রাপ্যতার তথ্য দেখানোর সুবিধা। একই সঙ্গে গুগল প্লের নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন। এর আগে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে বাজারে আধিপত্য বিস্তার এবং প্রতিযোগিতা বাধাগ্রস্ত করার অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন গুগলের বিরুদ্ধে আরোপিত ৪৫০ কোটি ডলারের অ্যান্টিট্রাস্ট জরিমানার বিরুদ্ধে করা আপিলেও হেরে যায় প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ইউরোপীয় ইউনিয়নের নজরদারি ক্রমেই বাড়ছে। ইইউ অ্যামাজন, অ্যাপল, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, মেটা, মাইক্রোসফট এবং টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে “গেটকিপার” হিসেবে চিহ্নিত করেছে। তাদের মতে, এসব প্রতিষ্ঠান ডিজিটাল বাজারে ভোক্তাদের প্রবেশাধিকার ও প্রতিযোগিতার ওপর বড় ধরনের প্রভাব রাখে। ইউরোপীয় কমিশনের মুখপাত্র থমাস রেনিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নে সব প্রতিষ্ঠানের ন্যায্যভাবে প্রতিযোগিতা করার অধিকার রয়েছে। একই সঙ্গে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান গুলোর দায়িত্ব হলো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ভোক্তাদের কম দামে বিকল্প সেবা বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া। তবে প্রযুক্তি খাতের ওপর ইউরোপীয় ইউনিয়নের এই কঠোর অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও সমালোচনা করেছেন। তিনি ইউরোপের ডিজিটাল নিয়মকানুনের বিরোধিতা করে সতর্ক করেছিলেন, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হলে যুক্তরাষ্ট্রও পাল্টা পদক্ষেপ নিতে পারে।

সুত্র: এবিসি নিউজ

এই শাখার আরও খবর

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার…

১১ বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন অপরাধচক্রের হোতা সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘কোকোনাট কার্টেল’-এর এক কথিত শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ…

মাধবপুরের হীরালাল রায়ের ফিল্টার আজ বিলুপ্তির পথে

হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী পানির ফিল্টার একসময় দেশ-বিদেশে পরিচিতি পেয়েছিল। সিমেন্ট, পাথর, লাইমস্টোন পাউডার ও মোজাইকের বিশেষ মিশ্রণে হাতে তৈরি তিন স্তরের এসব ফিল্টার পানি বিশুদ্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au