অস্ট্রেলিয়া

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি উদযাপনে প্রস্তুত ডারউইন

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে শ্রীশ্রী ঠাকুরের আবির্ভাব তিথি ঘিরে উৎসবের আমেজ

  • 8:14 pm - July 24, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার
ডারউইনে ভক্তদের পদচারণায় মুখর হবে শ্রীশ্রী ঠাকুরের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি। Photo: OTN Bangla

মেলবোর্ন, ২৪ জুলাই: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনের গ্রে কমিউনিটি হলে আগামী শনিবার (২৫ জুলাই) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি উদযাপন করা হবে। সৎসঙ্গ ওশেনিয়ার উদ্যোগে দিনব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে এই পবিত্র তিথি উদযাপন করা হবে বলে জানিয়েছেন উৎসব কমিটির সদস্যগণ। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভক্ত, অনুরাগী এবং সৎসঙ্গপ্রেমীদের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হবে ভোর ৬টা ৪০ মিনিটে উষা কীর্তনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হবে প্রাতঃপ্রার্থনা ও সৎসঙ্গ অধিবেশন। সকাল সাড়ে ১০টায় থাকবে আনুষ্ঠানিক শোভাযাত্রা, যা ভক্তদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

ডারউইনে শনিবার দিনব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও সৎসঙ্গ মহোৎসব

দুপুরে চিলড্রেন সৎসঙ্গ, মাতৃসম্মেলন এবং বিকেলে ভক্তিমূলক সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সঙ্গীতাঞ্জলি’ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের পর শুরু হবে প্রধান সৎসঙ্গ অধিবেশন। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীর জন্য নিরামিষ প্রসাদ (ভাণ্ডারা) পরিবেশনের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকদের মতে, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনদর্শন মানবপ্রেম, আত্মশুদ্ধি, শৃঙ্খলা এবং সম্প্রীতির শিক্ষা দেয়। তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং প্রবাসে বসবাসরত ভক্তদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

যারা সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য পুরো অনুষ্ঠান সৎসঙ্গ ওশেনিয়ার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রবাসে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথির এই আয়োজন ভক্তদের জন্য হবে এক অনন্য মিলনমেলা, যেখানে ভক্তি, সেবা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা আরও সুদৃঢ়ভাবে ছড়িয়ে পড়বে।

এই শাখার আরও খবর

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার ভীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

একদিনে মা-মেয়েসহ সড়কে ঝরল চার প্রাণ, আহত ৩০

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এসব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au