বাংলাদেশ

উল্টো রথযাত্রায় আজ

শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের নয় দিনের শ্রীজগন্নাথ উৎসব

  • 9:48 pm - July 24, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
উল্টো রথযাত্রায় আজ।ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৪ জুলাই:  হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হচ্ছে। গত ১৬ জুলাই শুরু হওয়া নয় দিনের এই ধর্মীয় উৎসব উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দিরে দিনব্যাপী পূজা, প্রার্থনা, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রা হলো শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার নয় দিন গুন্ডিচা মন্দিরে অবস্থানের পর মূল মন্দিরে ফিরে আসার শুভযাত্রা। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি মানুষের আত্মার পার্থিব জীবন অতিক্রম করে সৃষ্টিকর্তার সান্নিধ্যে ফিরে যাওয়ার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। সকাল থেকেই হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, শ্রীমদ্ভাগবত গীতা ও ভাগবত পুরাণ পাঠ, ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্টো রথযাত্রায় আজ

রাজধানী ঢাকায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বিকেলে বর্ণাঢ্য উল্টো রথযাত্রার শোভাযাত্রার আয়োজন করেছে। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আলোচনা সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম তিনটি সুসজ্জিত রথের শোভাযাত্রার উদ্বোধন করবেন। রথগুলোতে শ্রীজগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহ বহন করা হবে।

শোভাযাত্রাটি পলাশী মোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, টিকাটুলি, রাজধানী সুপার মার্কেট ও জয়কালী মন্দির অতিক্রম করে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

হিন্দু ধর্মীয় প্রথা অনুযায়ী, প্রতি বছর বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রীজগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। এই ঐতিহ্যের সূচনা ভারতের পুরীর শ্রীজগন্নাথ মন্দির থেকে হলেও বাংলাদেশেও দীর্ঘদিন ধরে এটি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়ে আসছে।

বাংলাদেশে ঢাকার ধামরাই উপজেলার যশোমাধব দেবের রথযাত্রা দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে পরিচিত। এছাড়া চট্টগ্রাম, সিলেট এবং রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা উদযাপিত হয়।

এ ছাড়া রাজধানীর তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রাম-সীতা মন্দির, শাঁখারীবাজারের বিভিন্ন মন্দিরসহ দেশের বিভিন্ন জেলার অসংখ্য মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই উল্টো রথযাত্রায় শেষ হবে হিন্দু সম্প্রদায়ের নয় দিনের শ্রীজগন্নাথ উৎসব।

এই শাখার আরও খবর

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার…

১১ বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন অপরাধচক্রের হোতা সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘কোকোনাট কার্টেল’-এর এক কথিত শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ…

মাধবপুরের হীরালাল রায়ের ফিল্টার আজ বিলুপ্তির পথে

হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী পানির ফিল্টার একসময় দেশ-বিদেশে পরিচিতি পেয়েছিল। সিমেন্ট, পাথর, লাইমস্টোন পাউডার ও মোজাইকের বিশেষ মিশ্রণে হাতে তৈরি তিন স্তরের এসব ফিল্টার পানি বিশুদ্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au