বাংলাদেশ

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

  • 4:05 am - July 25, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়েছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুলাই: রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি জানান দলটির নেতারা।

ব্রিফিংয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান রোধে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর দাবি, রাষ্ট্রপতির পদ ছাড়ার পর মো. সাহাবুদ্দিন আর কোনো সাংবিধানিক বা আইনি সুরক্ষা ভোগ করছেন না।

আখতার হোসেন অভিযোগ করেন, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতামূলক ভূমিকা পালন করেছেন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের ঘটনায় নীরব ছিলেন। তিনি আরও বলেন, অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেও পদত্যাগপত্রে অপ্রাসঙ্গিক ঐতিহাসিক বর্ণনা যুক্ত করে নিজের জন্য একটি ‘নিরাপদ প্রস্থান’ নিশ্চিত করার চেষ্টা করেছেন।

বিএনপির সমালোচনা করে আখতার হোসেন বলেন, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদে থাকার অনুপযুক্ত বলে এনসিপি আগেই মত দিয়েছিল। কিন্তু বিএনপি তখন তাঁর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ না নিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মসূচিতে তাঁকে যুক্ত রেখে রাজনৈতিকভাবে সুবিধা করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ ব্রিফিংয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি রাষ্ট্রপতির পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসাতে চায়। তাঁর অভিযোগ, এ লক্ষ্যেই সরকার গঠনের কয়েক মাস পর রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতেও নির্বাচনকালীন সুবিধা অর্জনে রাষ্ট্রপতির পদকে রাজনৈতিকভাবে ব্যবহার করার নজির রয়েছে বলেও দাবি করেন তিনি।সংবাদ ব্রিফিংয়ে এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদ, মনিরা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে এনসিপির উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তাঁর বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

এই শাখার আরও খবর

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার…

১১ বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন অপরাধচক্রের হোতা সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘কোকোনাট কার্টেল’-এর এক কথিত শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ…

মাধবপুরের হীরালাল রায়ের ফিল্টার আজ বিলুপ্তির পথে

হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী পানির ফিল্টার একসময় দেশ-বিদেশে পরিচিতি পেয়েছিল। সিমেন্ট, পাথর, লাইমস্টোন পাউডার ও মোজাইকের বিশেষ মিশ্রণে হাতে তৈরি তিন স্তরের এসব ফিল্টার পানি বিশুদ্ধ…

সিডনিতে পাঁচতলা থেকে পড়ে কিশোরের মৃত্যু, গ্রাফিতির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি ভবন থেকে পড়ে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ভবনটিতে গ্রাফিতি করার পরিকল্পনা থেকেই কিশোরটি সেখানে উঠেছিল…

ইসরায়েলে হামাস হামলার তিন বছর: এখনো বেঁচে ফেরাদের মনে আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক, ৭ অক্টোবর ২০২৬: হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার তিন বছর পূর্তিতে নিহতদের স্মরণ করছে ইসরায়েল। নির্বাচনী প্রচারণার আবহে এই স্মরণ আয়োজনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au