বাংলাদেশ

মিরপুরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, তিনজন গুলিবিদ্ধ

  • 1:01 pm - July 25, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
মিরপুরে গোলাগুলি, ৩ জন গুলিবিদ্ধ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুলাই:  রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদল কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধরা হলেন কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ আলী, মনির হোসেন এবং নালাম সরদার। তাদের মধ্যে ইউসুফ আলীর বুকে গুলি লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি ও আরও কয়েকজন মিরপুর-১৩ নম্বর এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী ব্যক্তি সেখানে এসে হঠাৎ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ইউসুফ আলীসহ তিনজন গুলিবিদ্ধ হন। হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে অস্ত্রধারী সন্দেহভাজন একজনকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলিতে তিনজন আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ এবং এর পেছনে কোনো পূর্ববিরোধ বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au