বিশ্ব

যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান বরখাস্ত

  • 2:21 pm - July 25, 2026
  • পঠিত হয়েছে:৯৯ বার
যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান বরখাস্ত।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুলাই: যৌন নিপীড়ন এবং গুরুতর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে পদচ্যুত করা হয়েছে। প্রায় দুই বছর ধরে চলা তদন্ত, অভ্যন্তরীণ পর্যালোচনা এবং দীর্ঘ বিতর্কের পর শুক্রবার আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের অধিকাংশের সমর্থনে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

৫৬ বছর বয়সী ব্রিটিশ আইনজীবী করিম খানের বিরুদ্ধে এক সহকারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং পরে সেই অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠে। যদিও শুরু থেকেই তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। আইসিসির তদারকি সংস্থা অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিস জানিয়েছে, গুরুতর অসদাচরণ এবং দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পদচ্যুত করা হয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির আন্তর্জাতিক বিচারবিষয়ক পরিচালক লিজ এভেনসন বলেন, আইসিসির মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌন নিপীড়নের অভিযোগে কার্যকর ব্যবস্থা নেওয়া আদালতের বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য অপরিহার্য।

অন্যদিকে করিম খানের আইনজীবীরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করা হয়েছে। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

করিম খানের অপসারণ এমন সময়ে হলো, যখন আইসিসি আন্তর্জাতিক রাজনৈতিক চাপের মুখে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের উদ্যোগ নেওয়ার পর থেকেই আদালতটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এরই মধ্যে করিম খানসহ আইসিসির একাধিক কর্মকর্তার ওপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইসিসির কার্যক্রম সীমিত করতে এবং মিত্র দেশগুলোকে আদালতের এখতিয়ার অস্বীকারে উৎসাহিত করার ঘোষণা দিয়েছেন।

এদিকে আইসিসির ওপর চাপ আরও বাড়িয়ে সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেনসিয়া অভিযোগ করেছেন, আইসিসি আন্তর্জাতিক বিচার প্রয়োগে দ্বৈত মানদণ্ড অনুসরণ করছে এবং মূলত আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে।

বিশ্লেষকদের মতে, করিম খানের অপসারণের ফলে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ওপর তাৎক্ষণিক কোনো আইনি প্রভাব পড়বে না। কারণ এসব পরোয়ানা বাতিল বা বহাল রাখার ক্ষমতা আইসিসির বিচারকদের হাতে রয়েছে। তবে নতুন প্রধান কৌঁসুলি নিয়োগ, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ এবং সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান পরিবর্তনের কারণে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সুত্রঃ এপি।

এই শাখার আরও খবর

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৭ অনুষ্ঠিত হবে ভারতে। আয়োজক হওয়ার দৌড়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ভারতকে বেছে নিয়েছে আন্তর্জাতিক…

কঙ্গোতে ইবোলা মহামারিতে মৃতের সংখ্যা ছাড়াল ৩ হাজার

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ সরকারি হিসাবে,…

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০০-এর বেশি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন রোগী দেশের…

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রাথমিক সত্যতা…

‘গেরুয়া গুন্ডামি’ শব্দ নিয়ে মামলা, আনন্দবাজারের সাংবাদিকদের জরুরি স্বস্তি দিলেন না হাইকোর্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহিংসতার প্রতিবেদন প্রকাশের সময় ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহার করায় আনন্দবাজার পত্রিকার সম্পাদক ও প্রধান প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আপাতত কোনো…

তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক পুলিশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au