বিনোদন

ভালোবাসা ও বিরহের গল্পে কোক স্টুডিও বাংলার নতুন আয়োজন

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

বিনোদন

  • 2:07 am - July 26, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার
এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’. ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা হিসেবে বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে উন্মুক্ত করা হয়েছে।

গানটির কথা ও সুর করেছেন ইশান। সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান। এতে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক।

‘পাতার বাঁশরি’ মূলত একটি প্রেমের গান। গানের গল্পে একজন প্রেমিক প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার তার হৃদয়ের টান অনুভব করেন। দূরে সরে থাকতে চাইলেও শেষ পর্যন্ত ভালোবাসার টানেই ফিরে আসেন। গানের কথায় ভালোবাসার আকুলতা, অপেক্ষা এবং না বলা অনুভূতির প্রকাশ ঘটেছে।

গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে। গল্পের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নেওয়া এই লোকেশন ভিডিওটিকে দিয়েছে ভিন্নমাত্রা। ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক পরিবেশ এবং লোকজ আবহ প্রেমের গল্পটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

ভিডিওতে প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, দূরত্বের কষ্ট এবং ভালোবাসার সূক্ষ্ম অনুভূতি গুলো সহজ ও নান্দনিক ভাবে তুলে ধরা হয়েছে। গানটির কথা, সুর, সংগীতায়োজন এবং দুই শিল্পীর কণ্ঠে প্রেম ও বিরহের আবেগ ফুটে উঠেছে, যা শ্রোতাদের নিজেদের ভালোবাসার গল্পের কথাও মনে করিয়ে দিতে পারে।

‘পাতার বাঁশরি’ গানটি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।

এই শাখার আরও খবর

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার…

১১ বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন অপরাধচক্রের হোতা সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘কোকোনাট কার্টেল’-এর এক কথিত শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ…

মাধবপুরের হীরালাল রায়ের ফিল্টার আজ বিলুপ্তির পথে

হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী পানির ফিল্টার একসময় দেশ-বিদেশে পরিচিতি পেয়েছিল। সিমেন্ট, পাথর, লাইমস্টোন পাউডার ও মোজাইকের বিশেষ মিশ্রণে হাতে তৈরি তিন স্তরের এসব ফিল্টার পানি বিশুদ্ধ…

সিডনিতে পাঁচতলা থেকে পড়ে কিশোরের মৃত্যু, গ্রাফিতির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি ভবন থেকে পড়ে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ভবনটিতে গ্রাফিতি করার পরিকল্পনা থেকেই কিশোরটি সেখানে উঠেছিল…

ইসরায়েলে হামাস হামলার তিন বছর: এখনো বেঁচে ফেরাদের মনে আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক, ৭ অক্টোবর ২০২৬: হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার তিন বছর পূর্তিতে নিহতদের স্মরণ করছে ইসরায়েল। নির্বাচনী প্রচারণার আবহে এই স্মরণ আয়োজনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au