বিনোদন

স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প

ঠিকানা বাংলাদেশ’ মুক্তির প্রস্তুতি, প্রকাশ্যে প্রথম পোস্টার

সিনেমা

  • 10:38 pm - July 26, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
ঠিকানা বাংলাদেশ’ মুক্তির প্রস্তুতি, প্রকাশ্যে প্রথম পোস্টার। ছবি: সংগৃহীত।

মেলবোর্ন, ২৬ জুলাই: মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরব গাথা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ঠিকানা বাংলাদেশ’ মুক্তির প্রস্তুতি শুরু করেছে। সেই প্রচারণার অংশ হিসেবে ঐতিহাসিক ২৫ জুলাই উপলক্ষে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। এর মধ্য দিয়ে দর্শকদের সামনে আনুষ্ঠানিক ভাবে সিনেমাটির প্রচারণা শুরু করল নির্মাতা দল। ১৯৭১ সালের ২৫ জুলাই ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা নিয়ে তাদের সেই ম্যাচ মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সেই ইতিহাস, দেশপ্রেম এবং স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার প্রচেষ্টাকেই চলচ্চিত্রটির মূল উপজীব্য করা হয়েছে।

প্রকাশিত পোস্টারে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। পানিতে ডুবে থাকা জনপদের সামনে দাঁড়িয়ে থাকা এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং উড়তে থাকা লাল-সবুজের পতাকার মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় ফুটবলকে ঘিরে গড়ে ওঠা প্রতিরোধের প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে।

‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত একটি চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ একঝাঁক শিল্পী।

সিনেমাটি প্রসঙ্গে অনম বিশ্বাস বলেন, ‘ঠিকানা বাংলাদেশ’ চলতি বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তিকে সামনে রেখে ধাপে ধাপে প্রচারণা মূলক কার্যক্রম পরিচালনা করা হবে। নির্মাতাদের ভাষ্য, এটি শুধু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র নয়; বরং স্বাধীন বাংলা ফুটবল দলের সংগ্রাম, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরিতে তাদের অবদানের গল্পও তুলে ধরবে। দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় সেই ইতিহাস দেখার সুযোগ পাবেন দর্শক।

এই শাখার আরও খবর

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার…

১১ বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন অপরাধচক্রের হোতা সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘কোকোনাট কার্টেল’-এর এক কথিত শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ…

মাধবপুরের হীরালাল রায়ের ফিল্টার আজ বিলুপ্তির পথে

হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী পানির ফিল্টার একসময় দেশ-বিদেশে পরিচিতি পেয়েছিল। সিমেন্ট, পাথর, লাইমস্টোন পাউডার ও মোজাইকের বিশেষ মিশ্রণে হাতে তৈরি তিন স্তরের এসব ফিল্টার পানি বিশুদ্ধ…

সিডনিতে পাঁচতলা থেকে পড়ে কিশোরের মৃত্যু, গ্রাফিতির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি ভবন থেকে পড়ে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ভবনটিতে গ্রাফিতি করার পরিকল্পনা থেকেই কিশোরটি সেখানে উঠেছিল…

ইসরায়েলে হামাস হামলার তিন বছর: এখনো বেঁচে ফেরাদের মনে আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক, ৭ অক্টোবর ২০২৬: হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার তিন বছর পূর্তিতে নিহতদের স্মরণ করছে ইসরায়েল। নির্বাচনী প্রচারণার আবহে এই স্মরণ আয়োজনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au