বিশ্ব

হরমুজ প্রণালিতে নৌ-মাইনে আঘাত, তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের দাবি

  • 1:38 am - July 27, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার
হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি জাহাজ থেকে ধোঁয়া উঠছে। পুরোনো ছবি

মেলবোর্ন, ২৬ জুলাই: হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার ইরানের পুঁতে রাখা নৌ-মাইনের আঘাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরানি কর্তৃপক্ষ।

রোববার (২৬ জুলাই) প্রকাশিত তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ট্যাংকারটি তেহরানের নির্ধারিত নিরাপদ নৌপথ ছেড়ে বিকল্প পথে চলাচল করার সময় একটি নৌ-মাইনের আঘাতে বিস্ফোরণের শিকার হয়।

ইরানি গণমাধ্যমের দাবি, এর আগেও ইসলামিক রিপাবলিক একাধিকবার সতর্ক করে জানিয়েছিল যে, হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে চলাচল করলে সংশ্লিষ্ট জাহাজকে তার পরিণতি বহন করতে হবে।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কয়েকটি জাহাজ থামানো ও লক্ষ্যবস্তু করার পর এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি অতিক্রমকারী সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে।

তবে বিস্ফোরণের শিকার ট্যাংকারটির পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পটভূমি

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। ওই অবরোধের অংশ হিসেবে প্রণালির বিভিন্ন স্থানে জলমাইন স্থাপন করে আইআরজিসি।

তবে হরমুজ প্রণালির ঠিক কোন কোন স্থানে মাইন পুঁতে রাখা হয়েছিল, তা এখন শনাক্ত করতেই বেগ পেতে হচ্ছে ইরানকে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, মাইন স্থাপনের যথাযথ নথি সংরক্ষণ করা হয়নি। পাশাপাশি যেসব স্থানের তথ্য রয়েছে, সেখানকার অনেক মাইন স্রোতের কারণে ভেসে গেছে বা অবস্থান পরিবর্তন করেছে। ফলে ইরানের পেতে রাখা মাইন অপসারণের কাজও তাদের জন্য জটিল হয়ে উঠেছে।

 

এই শাখার আরও খবর

চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিও গুড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি…

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার ভীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au