বিশ্ব

পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি

  • 1:58 pm - July 27, 2026
  • পঠিত হয়েছে:১২০ বার
মোদির উদ্যোগ, নন্দন নিলেকানির নেতৃত্বে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুলাই: ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দীর্ঘ আন্দোলন, শিক্ষা মন্ত্রণালয়ে নেতৃত্ব পরিবর্তন এবং শিক্ষার্থীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে দেশের পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষা পদ্ধতিকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও খ্যাতনামা প্রযুক্তিবিদ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এর প্রকাশিত এক ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। যারা পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকেই ইতোমধ্যে কারাগারে রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেছে এবং পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের কাজ এগিয়ে চলছে। তবে শুধু অপরাধীদের শাস্তি দিলেই হবে না, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য পুরো পরীক্ষা ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্কফোর্স দেশের বিদ্যমান পরীক্ষা পদ্ধতির বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করবে এবং প্রযুক্তিনির্ভর নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ দেবে। তাদের পরামর্শের ভিত্তিতে ভবিষ্যতের সব বড় পরীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে, যাতে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও অনিয়ম কার্যকরভাবে প্রতিরোধ করা যায়।

এদিকে, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ৩৭ দিন আন্দোলন চালানোর পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, কেন্দ্র সরকার তাদের উত্থাপিত প্রধান দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় সদিচ্ছার নিদর্শন হিসেবে তারা আপাতত আন্দোলন স্থগিত করেছে।

নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং সরকার পরীক্ষা সংস্কারসহ বাকি দাবিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর সরকার নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারে সম্মত হয়েছে।

সিজেপি জানিয়েছে, শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে তারা সরকারের কাছে পাঁচ দফা সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকারের সঙ্গে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।

সংগঠনটির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকারের পক্ষ থেকে তাদের অধিকাংশ দাবিই নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। তাই আন্দোলনের লক্ষ্য অনেকটাই অর্জিত হওয়ায় দেশজুড়ে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সৃষ্ট জনঅসন্তোষের পর সরকার পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়নে যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়িত হলে ভারতের উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সুত্রঃ এক্স

এই শাখার আরও খবর

চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিও গুড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি…

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার ভীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au