বাংলাদেশ

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

  • 2:50 pm - July 27, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

মেলবোর্ন, ২৭ জুলাই: আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। বিশ্বের অন্যতম গ্রহণযোগ্য পাসপোর্ট র‌্যাংকিং হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর সর্বশেষ জুলাই সংস্করণে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১০০তম থেকে ৯৭তম অবস্থানে উঠে এসেছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকরা এখন বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই, ভিসা অন অ্যারাইভাল অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধায় ভ্রমণ করতে পারবেন।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এই সূচক অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতিকে আন্তর্জাতিক অঙ্গনে পাসপোর্টের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান এখনও পিছিয়ে রয়েছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কোমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউ, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতুতে আগাম ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধায় প্রবেশ করতে পারবেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্স বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টকে ২২৭টি গন্তব্যের বিপরীতে মূল্যায়ন করে। এ মূল্যায়নে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) টিম্যাটিক (Timatic) ডেটাবেস ব্যবহার করা হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সর্বশেষ ভিসানীতির তথ্য সংরক্ষিত থাকে। প্রতি মাসে হালনাগাদ হওয়া এই সূচকে কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই কতটি গন্তব্যে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতেই পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণ করা হয়। এতে ভিসামুক্ত প্রবেশের পাশাপাশি ভিসা অন অ্যারাইভাল এবং ইটিএ সুবিধাকেও বিবেচনায় নেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, র‌্যাংকিংয়ে উন্নতি ইতিবাচক হলেও বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ প্রবেশনীতি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দেশেই অন্তত ছয় মাস মেয়াদি পাসপোর্ট, ফিরতি বিমানের টিকিট, হোটেল বুকিং, পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণসহ প্রয়োজনীয় নথি প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা সরকারি অভিবাসন কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এই শাখার আরও খবর

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিত করতে প্রস্তুত ছিল ইসরায়েল

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা এবং সেটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ঘটনায় উড়োজাহাজটিকে আকাশেই ভূপাতিত করার জন্য প্রস্তুত হয়েছিল ইসরায়েল। উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি…

প্লেগ গবেষণাগারে ল্যাবকর্মীর মৃত্যু, স্পষ্ট তথ্য চায় ডব্লিউএইচও

রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগ গবেষণাগারে ২৮ বছর বয়সী এক ল্যাব সহকারীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। দারিয়া শিপিলোভা নামের ওই কর্মী গত ২ অক্টোবর তীব্র…

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au