বিশ্ব

যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

আতঙ্কে ছুটোছুটি হাজারো মানুষের

  • 3:53 pm - July 27, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
বন্দুক হামলায় নিহত।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৭ জুলাই: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের জনপ্রিয় খাবার উৎসব ‘বাইট অব সিয়াটল’-এ বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে। এ ঘটনায় উৎসবস্থলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে হাজারো মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় স্থানীয় সময় প্রায় ৬টার দিকে সিয়াটলের ঐতিহাসিক স্পেস নিডল টাওয়ারের পাশের সিয়াটল সেন্টার এলাকায় চলমান উৎসবের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। গুলির খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ, দমকল বাহিনী এবং জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা খালি করে দেওয়া হয় এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে পুলিশ।

সিয়াটল অগ্নিনির্বাপণ বিভাগের এক মুখপাত্র জানান, ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে হারবারভিউ মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে একটি ছোট শিশু, ২৩ বছর বয়সী এক তরুণ এবং দুজন প্রাপ্তবয়স্ক নারী রয়েছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার প্রত্যক্ষদর্শী এস্তান ওয়াকোনাবো জানান, তিনি তার বান্ধবীকে নিয়ে একটি ছবি তোলার বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কেউ তাকে ধাক্কা দিলে তিনি ঘুরে দেখেন, চারদিকে মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। কিছুক্ষণ পর তিনি পরপর গুলির শব্দ শুনতে পান।

ওয়াকোনাবো বলেন, মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছিল, একে অপরকে ধাক্কা দিচ্ছিল এবং অনেকেই মাটিতে পড়ে যাচ্ছিল। এমনকি শিশুদের ঠেলাগাড়িও উল্টে যাচ্ছিল। তিনি দ্রুত তার বান্ধবীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। পরে ঘটনাস্থলে ফিরে এসে তিনি একাধিক আহত ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ এবং বন্দুকধারীর পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সিয়াটল সেন্টার এবং আশপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

‘বাইট অব সিয়াটল’ শহরের অন্যতম বৃহৎ খাবার উৎসব। ১৯৮২ সালে শুরু হওয়া এই তিন দিনব্যাপী আয়োজনে প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ মানুষ অংশ নেন। বিভিন্ন ধরনের খাবার, পানীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী এই উৎসবে যোগ দেন। তবে এবারের উৎসব প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনায় শোক ও আতঙ্কে পরিণত হয়েছে।

সুত্রঃ এপি

এই শাখার আরও খবর

চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিও গুড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি…

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au