অস্ট্রেলিয়া

সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার চীনা নাগরিক, ২০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ

  • 1:25 am - July 28, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ঘুষ দেওয়ার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।ফাইল ছবি

মেলবোর্ন, ২৮ জুলাই: অস্ট্রেলিয়ায় এক কমনওয়েলথ সরকারি কর্মকর্তাকে ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ঘুষ দেওয়ার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি চায়ের প্যাকেটের ভেতরে নগদ অর্থ রেখে ওই কর্মকর্তার কাছে পৌঁছে দেন।

অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, গত ২৪ জুলাই সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশগামী একটি ফ্লাইটে ওঠার সময় ৩৯ বছর বয়সী ওই চীনা নাগরিককে আটক করা হয়। পরে শনিবার তাকে কুইন্সল্যান্ডে ফিরিয়ে নেওয়া হয়।

তদন্তে জানা যায়, গত ৯ জুলাই ব্রিসবেনের ক্যাম্প হিলে একটি ব্যবসায়িক বৈঠকে অভিযুক্ত ব্যক্তি এক নারী কমনওয়েলথ কর্মকর্তার হাতে একটি চায়ের ব্যাগ তুলে দেন। পরে সেটির ভেতর থেকে ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার নগদ উদ্ধার হয়।

পুলিশের অভিযোগ, ব্যবসায়িক সুবিধা আদায়ের উদ্দেশ্যেই ওই ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঘটনাটি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃপক্ষকে জানালে কুইন্সল্যান্ড পুলিশ, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP) এবং ন্যাশনাল অ্যান্টি-করাপশন কমিশনের (NACC) সমন্বয়ে যৌথ তদন্ত শুরু হয়।

অভিযুক্তের বিরুদ্ধে গোপন কমিশন বা ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ব্রিসবেন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করা হয়।

এদিকে, অভিযুক্ত ব্যক্তি যে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছিলেন বলে ধারণা করা হচ্ছে, সেই ক্লিন এনার্জি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের Approved Products Program-সংক্রান্ত একটি ঘটনার বিষয়ে তারা সম্প্রতি অবগত হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থায় ব্যবহারের জন্য অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক মান পূরণকারী ইনভার্টার, পাওয়ার কনভার্সন যন্ত্র, সৌর প্যানেল (PV Modules) এবং জ্বালানি সংরক্ষণ ডিভাইসের অনুমোদিত তালিকা তারা পরিচালনা করে।

কাউন্সিলের মুখপাত্র বলেন, “আমাদের অনুমোদন কর্মসূচিতে জমা পড়া প্রতিটি আবেদন একই ধরনের নীতিমালা ও মূল্যায়ন প্রক্রিয়ার আওতায় বিবেচনা করা হয়।”

তিনি আরও বলেন, “নির্দিষ্ট কোনো আবেদন বা আবেদনকারীর বিষয়ে ক্লিন এনার্জি কাউন্সিল মন্তব্য করে না।”

সূত্র:এবিসি নিউজ

এই শাখার আরও খবর

রাতের অর্থনীতিতে অস্ট্রেলিয়ার শীর্ষে মেলবোর্ন

মেলবোর্ন, ২৮ জুলাই: অস্ট্রেলিয়ার দুই বড় শহর মেলবোর্ন ও সিডনিকে ঘিরে শ্রেষ্ঠত্বের বিতর্ক বহুদিনের। তবে এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে Measuring the Night-time…

প্রচণ্ড গরমে স্বস্তি দেবে ‘মানব ফ্রিজ’, নতুন প্রযুক্তি উন্মোচন করল জাপান

মেলবোর্ন, ২৮ জুলাই: তীব্র গরম ও হিটস্ট্রোকের ঝুঁকি মোকাবিলায় অভিনব এক প্রযুক্তি উন্মোচন করেছে জাপান। ‘ডো হিয়েমন বক্স (Do Hiemon Box)’ নামে এক ব্যক্তির জন্য…

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মাহবুব উল্লাহ

মেলবোর্ন, ২৮ জুলাই: বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা…

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ ফুটবল কোচ

মেলবোর্ন, ২৮ জুলাই: ফুটবল মাঠে সাফল্যের পেছনে খেলোয়াড়দের পাশাপাশি কোচদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। সেই মূল্যায়নের প্রতিফলন দেখা যায় তাদের পারিশ্রমিকেও। ২০২৬ সালের সর্বোচ্চ বেতন পাওয়া…

বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় পাঠাতে চায় ইউরোপের পাঁচ দেশ

মেলবোর্ন, ২৭ জুলাই: ইউরোপে আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে বাতিল হওয়া বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে আফ্রিকার কোনো দেশ বা অন্য কোনো তৃতীয়…

২০২৮ সালের নির্বাচন সামনে রেখে ওয়ান নেশনকে প্রধান প্রতিপক্ষ ভাবছে লেবার

মেলবোর্ন, ২৭ জুলাই: অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি মনে করছে, ২০২৮ সালের ফেডারেল নির্বাচনে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হবে কোয়ালিশন ও ডানপন্থী ওয়ান নেশন পার্টির সম্ভাব্য জোট।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au