অস্ট্রেলিয়া

বিতর্কে নতুন মাত্রা

রাতের অর্থনীতিতে অস্ট্রেলিয়ার শীর্ষে মেলবোর্ন

অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত সম্প্রসারিত রাতের অর্থনীতির শহর এখন মেলবোর্ন।

  • 2:03 am - July 28, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
ছবি: সরবরাহকৃত | মেলবোর্ন সিটি | মেলবোর্নের একটি বার।

মেলবোর্ন, ২৮ জুলাই: অস্ট্রেলিয়ার দুই বড় শহর মেলবোর্ন ও সিডনিকে ঘিরে শ্রেষ্ঠত্বের বিতর্ক বহুদিনের। তবে এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে Measuring the Night-time Economy Report 2026। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত সম্প্রসারিত রাতের অর্থনীতির শহর এখন মেলবোর্ন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে মেলবোর্নে রাতের অর্থনীতির সঙ্গে যুক্ত খাতে প্রায় ৩ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একই সময়ে শহরটিতে প্রায় ১৮০টি নতুন ব্যবসাপ্রতিষ্ঠান চালু হয়েছে।

খাদ্য ও আতিথেয়তা খাতেই সবচেয়ে বেশি প্রবৃদ্ধি

রাতের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রেখেছে খাদ্য ও আতিথেয়তা খাত। নতুন চালু হওয়া রাতের ব্যবসার ৭৭ শতাংশই ছিল রেস্তোরাঁ, ক্যাফে ও অন্যান্য হসপিটালিটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রায় ২ হাজার ৩০০টি নতুন চাকরি সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যার পর বাইরে গিয়ে খাওয়ার প্রবণতা বাড়ায় এই খাতের সম্প্রসারণ ঘটেছে।

বদলে যাচ্ছে রাতের বিনোদনের ধরন

প্রতিবেদনে আরও উঠে এসেছে, তরুণদের রাত কাটানোর ধরণেও পরিবর্তন এসেছে। অবসর ও বিনোদনভিত্তিক ব্যবসার প্রবৃদ্ধি জাতীয় গড়ের তুলনায় দুই গুণ বেশি হয়েছে। তরুণরা এখন ঐতিহ্যগত পাবে সময় কাটানোর বদলে অভিজ্ঞতাভিত্তিক বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক আয়োজনকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

শুক্রবার রাতের জনপ্রিয়তা অটুট

অস্ট্রেলিয়ার অনেক শহরে নমনীয় কর্মসূচির কারণে বৃহস্পতিবারকে নতুন ‘শুক্রবার’ হিসেবে দেখা হলেও মেলবোর্নে শুক্রবার রাতের জনপ্রিয়তা এখনও অটুট। শুক্রবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে শহরের প্রায় ৬০ শতাংশ রাতের ব্যবসা খোলা থাকে। আর শুক্রবার ও শনিবার রাতে প্রায় অর্ধেক ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৯টার পরও চালু থাকে।

রাতেও জমজমাট কেনাকাটা

রাতের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেলবোর্নের খুচরা বিক্রয় খাতও। সপ্তাহের কর্মদিবসগুলোতে শহরের ৫২ শতাংশ পর্যন্ত খুচরা বিক্রেতা রাতেও দোকান খোলা রাখেন, যা অস্ট্রেলিয়ার অন্যতম সেরা সন্ধ্যাকালীন খুচরা বাণিজ্য কার্যক্রম হিসেবে বিবেচিত হয়েছে।

বিক্রি ৫.১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে মেলবোর্নের রাতের অর্থনীতি থেকে ৫.১ বিলিয়ন ডলারেরও বেশি বিক্রি হয়েছে। এটি অস্ট্রেলিয়ার সব অঙ্গরাজ্যের রাজধানী শহরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

ছবি: সাপ্লাইডকয়েল মেলবোর্ন

বড় আয়োজন ও সরকারি সহায়তা

এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বিভিন্ন উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০২৪-২৫ সালে এসব আয়োজন উপলক্ষে ৪৩ লাখের বেশি দর্শনার্থী মেলবোর্ন সফর করেছেন।

এ ছাড়া, রাতের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সিটি অব মেলবোর্ন ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২০টি অনুষ্ঠানের জন্য ৬ লাখ ডলার অনুদান দিয়েছে।

মেয়রের মন্তব্য

মেলবোর্নের লর্ড মেয়র নিক রিস বলেন, “এই মুহূর্তে মেলবোর্ন তার সেরা সময় পার করছে। মানুষ সন্ধ্যার পর শহরের নানা আকর্ষণ উপভোগ করছে। নতুন রেস্তোরাঁ, নাইট মার্কেট এবং মেলবোর্নের নিজস্ব বৈচিত্র্যময় আয়োজন মানুষকে একত্রিত করছে।”

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা এখন “মার্গারিটার চেয়ে ম্যাচা, আর বিয়ারের চেয়ে হটপটকে বেশি পছন্দ করছেন।” এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, মেলবোর্নের রাতের জীবন আর শুধু পাবকেন্দ্রিক নয়, বরং বৈচিত্র্যময় অভিজ্ঞতানির্ভর সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে।

সূত্র:টাইম-আউট মেলবোর্ন

এই শাখার আরও খবর

প্রচণ্ড গরমে স্বস্তি দেবে ‘মানব ফ্রিজ’, নতুন প্রযুক্তি উন্মোচন করল জাপান

মেলবোর্ন, ২৮ জুলাই: তীব্র গরম ও হিটস্ট্রোকের ঝুঁকি মোকাবিলায় অভিনব এক প্রযুক্তি উন্মোচন করেছে জাপান। ‘ডো হিয়েমন বক্স (Do Hiemon Box)’ নামে এক ব্যক্তির জন্য…

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মাহবুব উল্লাহ

মেলবোর্ন, ২৮ জুলাই: বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা…

সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার চীনা নাগরিক, ২০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ

মেলবোর্ন, ২৮ জুলাই: অস্ট্রেলিয়ায় এক কমনওয়েলথ সরকারি কর্মকর্তাকে ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ঘুষ দেওয়ার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি চায়ের…

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ ফুটবল কোচ

মেলবোর্ন, ২৮ জুলাই: ফুটবল মাঠে সাফল্যের পেছনে খেলোয়াড়দের পাশাপাশি কোচদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। সেই মূল্যায়নের প্রতিফলন দেখা যায় তাদের পারিশ্রমিকেও। ২০২৬ সালের সর্বোচ্চ বেতন পাওয়া…

বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় পাঠাতে চায় ইউরোপের পাঁচ দেশ

মেলবোর্ন, ২৭ জুলাই: ইউরোপে আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে বাতিল হওয়া বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে আফ্রিকার কোনো দেশ বা অন্য কোনো তৃতীয়…

২০২৮ সালের নির্বাচন সামনে রেখে ওয়ান নেশনকে প্রধান প্রতিপক্ষ ভাবছে লেবার

মেলবোর্ন, ২৭ জুলাই: অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি মনে করছে, ২০২৮ সালের ফেডারেল নির্বাচনে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হবে কোয়ালিশন ও ডানপন্থী ওয়ান নেশন পার্টির সম্ভাব্য জোট।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au