বাংলাদেশ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

  • 2:10 pm - July 28, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুলাই: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ও ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সংগঠনটির নেতারা অবিলম্বে ভাস্কর্যটি আগের স্থানে পুনঃস্থাপন এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা ঝিনাইদহ বাস টার্মিনালসংলগ্ন ভাস্কর্য এলাকা পরিদর্শন করেন। পরে তারা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য দ্রুত পুনঃস্থাপন এবং ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পরে বিকেলে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় গণফ্রন্টের ঝিনাইদহ জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুস্তাক হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) রাগীব আহসান এবং জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান জালাল।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জড়িয়ে থাকা বীরশ্রেষ্ঠদের স্মৃতিচিহ্ন ধ্বংসের কোনো সুযোগ নেই। তারা অভিযোগ করেন, সড়ক দুর্ঘটনার অজুহাত দেখিয়ে মুক্তিযুদ্ধের স্মারক অপসারণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি জাতীয় ইতিহাস ও বীরত্বগাথার প্রতি অসম্মান।

বক্তারা আরও বলেন, যারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত, তাদের দেশের মানুষ কখনো ক্ষমা করবে না। তারা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার যদি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে, তাহলে দেশের মুক্তিযুদ্ধভিত্তিক সব স্মারক, ভাস্কর্য ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

সমাবেশে বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে পূর্বের স্থানে যথাযথভাবে পুনঃস্থাপনের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, সিপিবির ঝিনাইদহ জেলা সভাপতি স্বপন বাগচী, সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের নেতা উদয় শংকর বিশ্বাস এবং বাসদ নেতা শারমিন সুলতানা। তারা সবাই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভাস্কর্যটি দ্রুত পুনঃস্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au