বিশ্ব

লখনউয়ে ৭ তলা থেকে পড়ে বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু

  • 1:50 am - July 29, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
নানক রাম ভুরজি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জুলাই: ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে একটি বহুতল ভবনের সপ্তম তলা থেকে পড়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা ও উত্তর প্রদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী নানক রাম ভুরজির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে হাজরতগঞ্জ এলাকার দারুলশাফা নতুন বিধায়ক আবাসন কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

পুলিশ জানিয়েছে, দারুলশাফা নতুন বিধায়ক আবাসন কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন যে, কমপ্লেক্সের পেছনের একটি ভবনের সপ্তম তলা থেকে একজন ব্যক্তি নিচে পড়ে গেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, তিনি বিজেপির জ্যেষ্ঠ নেতা এবং উত্তর প্রদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী নানক রাম ভুরজি।

মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নানক রাম ভুরজি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাকে প্রায়ই দারুলশাফা বিধায়ক আবাসন কমপ্লেক্সে ঘোরাফেরা করতে দেখা যেত।

তবে কীভাবে তিনি ভবনের ওপর থেকে নিচে পড়লেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে

পুলিশ জানিয়েছে, ঘটনার খবর তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

 

এই শাখার আরও খবর

চেকআউট কর্মী থেকে ভিক্টোরিয়ার ৫০তম প্রিমিয়ার: বেন ক্যারলের রাজনৈতিক উত্থানের গল্প

মেলবোর্ন, ২৯ জুলাই:  অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নতুন প্রিমিয়ার হিসেবে শপথ নিয়েছেন বেন ক্যারল। জাসিন্টা অ্যালানের পদত্যাগের পর তিনি লেবার পার্টির নেতৃত্ব গ্রহণ করে রাজ্যের ৫০তম…

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

মেলবোর্ন, ২৯ জুলাই: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি সাংবাদিকদের…

জাপানে শক্তিশালী ভূমিকম্প, শপিং মলের একাংশ ধস; বহু মানুষ আটকা

মেলবোর্ন, ২৮ জুলাই: জাপানে শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের একাংশ ধসে পড়েছে। এতে মলটির ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বহু…

অর্থপাচারের মামলায় গ্রেপ্তার ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস

মেলবোর্ন, ২৮ জুলাই: গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশের সর্বোচ্চ ৮১ ফুট উচ্চতার ভগবান রামের মূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।গত…

প্রতিমন্ত্রীর মন্তব্যের পর শিক্ষাবিভাগের অবস্থান বদল, তদন্ত থেকে সরে এল কর্তৃপক্ষ

মেলবোর্ন, ২৮ জুলাই: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পালের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া…

নেত্রকোনায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হিন্দু বাড়িতে হামলা- সর্বশেষ কি জানা যাচ্ছে

মেলবোর্ন, ২৮ জুলাই: বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা যেন বারবার ফিরে আসছে। সর্বশেষ নেত্রকোনার কলমাকান্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au