বাংলাদেশ

ইলিশের ডিমের দামে আগুন, কেজি বিক্রি ৬ হাজার টাকা

  • 1:22 am - July 30, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের ডিমের দাম বেড়েছে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জুলাই: ইলিশের রাজধানীখ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাটে এবার ইলিশের পাশাপাশি ইলিশের ডিমের দামেও বড় উল্লম্ফন দেখা গেছে। ডিমওয়ালা ইলিশের সরবরাহ কমে যাওয়ায় বাজারে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হচ্ছে ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

বুধবার (২৯ জুলাই) সরেজমিনে মাছঘাটে গিয়ে দেখা যায়, সীমিত পরিমাণ ইলিশের ডিম ঘাটে উঠলেও ক্রেতার চাহিদা অনেক বেশি। ফলে ডিম সংগ্রহ করতে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে।

মাছ ব্যবসায়ীরা জানান, গত বছর একই সময়ে প্রতি কেজি ইলিশের ডিম ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু এ বছর ডিমওয়ালা ইলিশ কম ধরা পড়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। চাহিদা বাড়লেও সরবরাহ না থাকায় দাম দ্রুত বেড়ে গেছে।

মাছ ব্যবসায়ী নাহিদ হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ডিমওয়ালা ইলিশ অনেক কম পাওয়া যাচ্ছে। চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না। একই কারণে ইলিশের পাশাপাশি ডিমের দামও বেড়েছে।

আরেক ব্যবসায়ী নবীর হোসেন বলেন, আগে অধিকাংশ ব্যবসায়ীর কাছেই ইলিশের ডিম পাওয়া যেত। এখন মাত্র দুই-তিনজন ব্যবসায়ী ডিম বিক্রি করছেন। বর্তমানে প্রতি কেজি ডিম ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ে এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে রয়েছে।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, বর্তমানে প্রতিদিন বড় স্টেশন মাছঘাটে ২০ থেকে ২৫ কেজির বেশি ইলিশের ডিম উঠছে না। তাঁর ভাষ্য, গত বছরের তুলনায় এবার বাজারে এক-তৃতীয়াংশ ডিমও পাওয়া যাচ্ছে না। দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এলেও চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

তিনি আশা প্রকাশ করেন, সামনে ইলিশের সরবরাহ বাড়লে ডিমের সংকট কিছুটা কমবে এবং দামও ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে।

 

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au