খেলা

সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

২০ বিলিয়ন ডলার ছাড়াল আইপিএলের বাজারমূল্য

নতুন রেকর্ড গড়ল বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ

  • 1:47 am - July 30, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
২০ বিলিয়ন ডলার ছাড়াল আইপিএলের বাজারমূল্য। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জুলাই: ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) বাজারমূল্য প্রথমবারের মতো ২০ বিলিয়ন ডলারের মাইল ফলক অতিক্রম করেছে। মালিকানা পরিবর্তন সংক্রান্ত দুটি বড় বিনিয়োগ চুক্তির পর বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আনুমানিক মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ বিলিয়ন ডলার। একই সঙ্গে সবচেয়ে মূল্যবান আইপিএল ফ্র্যাঞ্চাইজির অবস্থান ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে আইপিএলের বাজারমূল্য ১০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রীড়া ব্র্যান্ডগুলোর মধ্যে আইপিএলের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতি ম্যাচে আয়ের দিক থেকে বিশ্বের ক্রীড়া লিগগুলোর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) আইপিএলের চেয়ে এগিয়ে রয়েছে।

ব্র্যান্ড মূল্যের বিচারে টানা দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩১২ মিলিয়ন ডলার মূল্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন সহ একটি বিনিয়োগকারী জোট প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা অধিগ্রহণ করেছে। এটি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি বিক্রির চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, রাজস্থান রয়্যালসের মালিকানাও পরিবর্তন হয়েছে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের এক চুক্তিতে। এই চুক্তির মাধ্যমে ভারতের শিল্পপতি লক্ষ্মী এন. মিত্তাল ও তাঁর পরিবার, ভ্যাকসিন উদ্যোক্তা আদার পুনাওয়ালার সঙ্গে যৌথভাবে ক্লাবটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।

হুলিহান লোকির কর্মকর্তা হর্ষ তালিকোটি বলেন, ২০২৬ সালে ক্রিকেটের বৈশ্বিক মালিকানা কাঠামো ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিধি আরও বিস্তৃত হয়েছে। তাঁর ভাষায়, সাম্প্রতিক বিনিয়োগ চুক্তিগুলো আইপিএলের দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন।

২০০৮ সালে যাত্রা শুরু করা আইপিএল বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্যতম প্রধান আয়ের উৎস। বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী, লিগটি ভারতের অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

আইপিএলের বাণিজ্যিক সাফল্যের ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ চালু হয়েছে। একই সঙ্গে ভারতে বক্সিং, ব্যাডমিন্টন, কাবাডিসহ বিভিন্ন খেলায়ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রতিযোগিতার জনপ্রিয়তা ও বিনিয়োগ বেড়েছে।

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au