পুলিশের বাধায় হবিগঞ্জ যেতে পারেননি এনসিপি নেতারা
মেলবোর্ন, ৩০ জুলাই:হবিগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। পরে হবিগঞ্জ সীমান্তেও…
মেলবোর্ন, ৩০ জুলাই: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর তিনি সেদিন সকালেই জানতে পেরেছেন।
তিনি বলেন, আদালতে না এলে অনেকেই মনে করতে পারতেন তিনি আত্মগোপনে চলে গেছেন। কিন্তু তিনি আত্মগোপনে বিশ্বাস করেন না এবং আইনের মুখোমুখি হতে প্রস্তুত বলেই আদালতে এসেছেন।
লতিফ সিদ্দিকী আরও বলেন, পুলিশ যদি তাকে গ্রেপ্তার না করে, তাহলে আগামী রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করবেন। তবে এর আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করলে সেটি ভিন্ন বিষয় হবে।
তিনি সাংবাদিকদের জানান, সম্ভাব্য গ্রেপ্তারের কথা মাথায় রেখেই তিনি প্রস্তুতি নিয়ে আদালতে এসেছিলেন। এমনকি তার গাড়িতে প্রয়োজনীয় কাপড়, লেখালেখির জন্য খাতা-কলমসহ অন্যান্য সামগ্রীও রাখা ছিল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au