বাংলাদেশ

ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

  • 3:25 am - July 31, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমসহ তিন শিক্ষককে পৃথক অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চার শিক্ষককে তাঁদের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে গত ২৮ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেণিকক্ষে ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ, নৈতিক স্খলনসহ বিভিন্ন অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ এবং তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক আফরোজা শেলীকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

একই সিন্ডিকেট সভায় জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যক্রম, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারবিরোধী অপপ্রচার, নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান এবং হুমকির অভিযোগে ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মো. আবদুল মুহিতকে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকেও বিরত রাখা হয়েছে।

একই অভিযোগে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম (রফিক শাহরিয়ার)কেও একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া বিভাগের বিভিন্ন অনিয়ম এবং এমফিল ও পিএইচডি গবেষণাপত্রে সাদৃশ্যমূলক চৌর্যবৃত্তির অভিযোগে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিনকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রকৌশলীও সাময়িক বরখাস্ত

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ কে এম মাহবুব মুস্তাফাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নিয়োগ গবেষণা প্রকল্প পর্যালোচনায় দুটি কমিটি

সিন্ডিকেট সভায় ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কি না এবং নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা যাচাই করতে সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনকে সদস্য করা হয়েছে।

এ ছাড়া একই সময়ে বিশ্বব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত হেকেপ (HEQEP) প্রকল্পের গবেষণা কার্যক্রম এবং অর্থের ব্যবহার পর্যালোচনায় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত

সিন্ডিকেট সভায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রশাসনিক ভবনসংলগ্ন মল চত্বরে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ আগস্ট স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর উদ্বোধনের কথা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

এই শাখার আরও খবর

অবসরের দুদিন আগে বাসা থেকে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩১ জুলাই: অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ বাসা থেকে পুলিশের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬)…

ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল

মেলবোর্ন, ৩১ জুলাই: প্রথমবারের মতো ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং…

রুশ হামলা প্রতিহতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মেলবোর্ন, ৩১ জুলাই: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১ হাজার ৬১৮তম দিনে রুশ আকাশ হামলা প্রতিহত করার সময় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে যুদ্ধবিমানের পাইলট নিরাপদে…

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

মেলবোর্ন, ৩১ জুলাই: ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশ। বৃহস্পতিবার (৩০…

হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো : কাদের সিদ্দিকী

মেলবোর্ন, ৩১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর আবদুল লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরানোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। হাতকড়াকে নববধূর…

কমান্ডারের সঙ্গে বিরোধে সামরিক ঘাঁটি ছাড়লেন ইসরায়েলি সেনারা

মেলবোর্ন, ৩১ জুলাই: কমান্ডারের সঙ্গে বিরোধের জেরে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) গিভাতি ব্রিগেডের তজাবার ব্যাটালিয়নের কয়েক ডজন সদস্য দক্ষিণাঞ্চলের এসদে তেইমান সামরিক ঘাঁটি ছেড়ে চলে গেছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au