অবসরের দুদিন আগে বাসা থেকে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার
মেলবোর্ন, ৩১ জুলাই: অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ বাসা থেকে পুলিশের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬)…
মেলবোর্ন, ৩১ জুলাই: প্রথমবারের মতো ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) যৌথভাবে ম্যাচটির সূচি ঘোষণা করেছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ম্যাচ শুরুর সময় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামেই মুখোমুখি হবে দুই দল।
ভারতীয় ফুটবলের ইতিহাসে এটি অন্যতম বড় আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর এত উচ্চ র্যাঙ্কিংধারী দলের বিপক্ষে কখনো খেলেনি ভারত। এর আগে ২০১১ সালে যুব ভারতীতেই আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন লিওনেল মেসি। তবে সেবার প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ভারতের আগে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর টাউন্সভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর ভারত সফরে আসবে সেলেসাওরা।
এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বলেছে, ‘ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি ব্রাজিল-সমর্থক রয়েছে ভারতে। প্রজন্মের পর প্রজন্ম ভারতীয় সমর্থকরা আমাদের ফুটবলকে ভালোবেসে এসেছে। তাদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি।’
বিশ্বকাপের পর এটি হবে ব্রাজিলের তৃতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মাতেউস কুনিয়া, মারকিনিওস ও ব্রুনো গিমারায়েসের মতো তারকাদের কলকাতায় দেখা যেতে পারে। তবে এটি প্রীতি ম্যাচ হওয়ায় সব তারকা খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচ ভারতীয় ফুটবলের জন্য একটি ঐতিহাসিক উপলক্ষ। বিশ্বের অন্যতম সফল ফুটবল দলের বিপক্ষে খেলার সুযোগ ভারতীয় ফুটবলারদের জন্য যেমন বড় অভিজ্ঞতা হবে, তেমনি সমর্থকদের জন্যও এটি হতে যাচ্ছে স্মরণীয় এক আয়োজন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au