বিজ্ঞান ও প্রযুক্তি

মোদির ‘ভুয়া’ ভিডিওতে ছেয়ে গেছে সামাজিকমাধ্যম, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা

  • 3:14 pm - July 31, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মেলবোর্ন, ৩১ জুলাই: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর কনটেন্ট ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ার ঘটনায় মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে অসংখ্য এআই-নির্মিত ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কখনো তাঁর কথিত পদত্যাগপত্র, আবার কখনো বিতর্কিত বার্তা বা বক্তব্য দেখানো হচ্ছে। অভিযোগ উঠেছে, এসব কনটেন্টের সত্যতা যাচাই করতে না পেরে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং জনমনে ভুল তথ্য ছড়িয়ে পড়ছে।

এই পরিস্থিতিতে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি এআই কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়লেও সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে মেটার প্রতিনিধিদের তলব করে এআই-নির্মিত বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে সেই প্রক্রিয়ার পরই প্রতিষ্ঠানটির ভারতীয় প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়।

হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ জানিয়েছে, এসব কনটেন্টের উৎস শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি কারা, কী উদ্দেশ্যে এবং কীভাবে এ ধরনের ভিডিও ও ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে, এআই-নির্মিত ভুয়া কনটেন্ট প্রতিরোধে মেটার বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কি না।

উল্লেখ্য, কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বহুল আলোচিত ভিডিও মেটা সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে ভারতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা মেটার কঠোর সমালোচনা করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কেন্দ্রীয় সরকারের তলবের পর মেটা ভুল স্বীকার করে জানিয়েছিল, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পোস্ট করা কনটেন্ট যাতে ভুলবশত সরিয়ে না যায়, সে জন্য নতুন কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা শিগগিরই সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে।

তবে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই প্রধানমন্ত্রীকে ঘিরে এআই-নির্মিত ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় প্রতিষ্ঠানটি নতুন করে আইনি ও প্রশাসনিক চাপের মুখে পড়েছে।

এই শাখার আরও খবর

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

বিদেশি পর্যটক কমছে বাংলাদেশে, ছয় মাসে আগমন কমেছে ২০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পর্যটন অবকাঠামো ও সেবার ঘাটতির কারণে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন ধারাবাহিকভাবে কমছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে…

চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিও গুড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au