বিজ্ঞান ও প্রযুক্তি

ভুয়া উৎপত্তি দাবির তথ্য শনাক্ত করলেও তালিকা থেকে সরানো হচ্ছে না পণ্য

‘মেড ইন ইউএসএ’ ভুয়া লেবেল শনাক্ত করেও ব্যবস্থা নিচ্ছে না অ্যামাজন ও ওয়ালমার্টের এআই

  • 3:58 pm - July 31, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
'মেড ইন ইউএসএ' ভুয়া লেবেল শনাক্ত করেও ব্যবস্থা নিচ্ছে না অ্যামাজন ও ওয়ালমার্টের এআই। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জুলাই: অ্যামাজন ও ওয়ালমার্টের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শপিং সহকারী ভুয়া “মেড ইন ইউএসএ” লেবেল শনাক্ত করতে সক্ষম হলেও প্রতিষ্ঠান দুটি সেই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর পণ্যের তালিকার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সাবেক ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) চেয়ার লিনা খানের নেতৃত্বাধীন একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, অ্যামাজনের ‘অ্যালেক্সা ফর শপিং’ এবং ওয়ালমার্টের ‘স্পার্কি’ শপিং সহকারী পণ্যের তালিকায় উল্লেখ করা ‘মেড ইন ইউএসএ’ দাবির সঙ্গে অন্যান্য তথ্যের অসঙ্গতি সহজেই শনাক্ত করতে পারে। তবে সেই তথ্য ব্যবহার করে সন্দেহজনক বা বিভ্রান্তিকর তালিকা চিহ্নিত করা হচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শপিং প্রযুক্তি দ্রুত উন্নত হলেও ব্যবসায়িক স্বার্থের কারণে এর ব্যবহার সীমিত রাখা হচ্ছে। ফলে ভোক্তা সুরক্ষার পরিবর্তে বিক্রি বাড়ানোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

গবেষকরা যখন ওয়ালমার্টের স্পার্কিকে জিজ্ঞাসা করেন, কেন ভুয়া ‘মেড ইন ইউএসএ’ দাবিগুলো চিহ্নিত করা হয় না, তখন এআই জানায়, এ ধরনের নিয়ম সাধারণত নির্মাতাদের বিরুদ্ধে প্রয়োগ করে এফটিসি, খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে নয়। তবে একই সঙ্গে স্পার্কি এটিও স্বীকার করে, এটি মূলত একটি ব্যবসায়িক সিদ্ধান্ত, আইনি বাধ্যবাধকতা নয়।

ওয়ালমার্ট এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে অ্যামাজনের এক মুখপাত্র জানান, পণ্যের উৎপত্তি সম্পর্কিত তথ্য পাওয়া গেলে তা ইতোমধ্যে পণ্যের বিস্তারিত পাতায় দেখানো হয়। একই সঙ্গে গ্রাহকদের আরও নির্ভুল তথ্য দিতে ‘অ্যালেক্সা ফর শপিং’-এর সক্ষমতা উন্নত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, কোনো বিক্রেতা প্রতিষ্ঠানটির নীতিমালা লঙ্ঘন করলে অ্যামাজন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে। গবেষণাটি প্রকাশ করেছে কলাম্বিয়া ল স্কুলের সেন্টার ফর ল অ্যান্ড দ্য ইকোনমি। প্রতিষ্ঠানটি এফটিসির দায়িত্ব শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা লিনা খানের নেতৃত্বে কাজ করছে।

লিনা খান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যতই বাড়ুক, শেষ পর্যন্ত ব্যবসায়িক স্বার্থই নির্ধারণ করবে সেই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে। তাই জনস্বার্থ রক্ষায় নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের এফটিসির নিয়ম অনুযায়ী, কোনো পণ্যে ‘মেড ইন ইউএসএ’ লেখা ব্যবহার করতে হলে সেটির সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ উৎপাদন যুক্তরাষ্ট্রে হতে হবে। গত বছর এফটিসি অ্যামাজন ও ওয়ালমার্টকে তৃতীয় পক্ষের বিক্রেতাদের এ ধরনের দাবির ওপর কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানায়।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, যখন অ্যামাজনের অ্যালেক্সাকে জিজ্ঞাসা করা হয় কেন ভুয়া ‘মেড ইন ইউএসএ’ দাবিগুলো এখনও প্ল্যাটফর্মে রয়েছে, তখন এআই জানায়, এতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্যের ব্র্যান্ডগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সেই ক্ষতি অ্যামাজনের জন্য আর্থিক, নিয়ন্ত্রক বা সুনামগত ঝুঁকি তৈরি না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির জন্য নিষ্ক্রিয় থাকাই সহজ।

উল্লেখ্য, এফটিসির চেয়ারম্যান থাকাকালে লিনা খান অনলাইন খুচরা বাজারে অবৈধ একচেটিয়া আধিপত্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলার বিচার প্রক্রিয়া এখনও চলমান।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au