বিশ্ব

কলকাতায় আসলেন তসলিমা নাসরিন, নিরাপত্তা জোরদার

১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

  • 8:19 pm - July 31, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
"তসলিমা নাসরিনের কলকাতা সফর উপলক্ষে বৃহস্পতিবার রবীন্দ্র সদনে নিরাপত্তা–সংক্রান্ত বৈঠকে যোগ দিতে প্রবেশ করছেন পুলিশ সদস্যরা। (ছবি: সনৎ কুমার সিনহা)"

মেলবোর্ন, ৩১ জুলাই: বাংলাদেশে জন্ম নেওয়া লেখিকা তসলিমা নাসরিন প্রায় ১৯ বছর পর আজ (শুক্রবার) কলকাতায় পৌঁছাচ্ছেন। শনিবার কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠিতব্য মৌলবাদবিরোধী এক সাহিত্যিক অনুষ্ঠানে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রবীন্দ্র সদন পরিদর্শন করে নিরাপত্তা ও আসন বিন্যাসের প্রস্তুতি চূড়ান্ত করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীরা অডিটোরিয়ামে পানির বোতল, ব্যাগ, ছাতা বা অন্য কোনো সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রায় এক হাজার দর্শকের জন্য প্রবেশের অনুমতি থাকবে।

এই অনুষ্ঠানে তসলিমা নাসরিনের সঙ্গে একই মঞ্চে থাকবেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া অর্থনীতিবিদ ও লেখক স্বপন দাশগুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং কবি জয় গোস্বামীও অনুষ্ঠানে অংশ নেবেন।

অনুষ্ঠির আয়োজন করেছে তিনটি সংগঠন যৌথভাবে। এগুলো হলো সেক্যুলার মিশন, হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন (এইচআরবিএফএফ) এবং ‘পশ্চিমবঙ্গের জন্য’। আয়োজকদের ভাষ্য, বর্তমানে সুইডেনের নাগরিক তসলিমা নাসরিন অনুষ্ঠানে নিজের কবিতা আবৃত্তি করবেন এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন। পুরো অনুষ্ঠান চলবে প্রায় আড়াই ঘণ্টা।

২০০৭ সালের নভেম্বরে লেখালেখিকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভের মুখে তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তাঁকে কলকাতা থেকে সরিয়ে নেয়। এর আগে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি কলকাতায় বসবাস করেছিলেন। শহর ছাড়ার পর তিনি প্রথমে জয়পুর এবং পরে দিল্লিতে চলে যান। বর্তমানে দীর্ঘমেয়াদি আবাসিক অনুমতিপত্র নিয়ে দিল্লিতে বসবাস করছেন।

তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’-কে ঘিরে ধর্ম অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গে তীব্র বিতর্ক ও বিক্ষোভ সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

কলকাতা পুলিশের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার বিমানবন্দরে তসলিমা নাসরিনকে অভ্যর্থনা জানাতে কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ দল দায়িত্ব পালন করবে। তিনি যেসব স্থানে যাবেন, সেসব স্থানও আগেই নিরাপত্তার আওতায় আনা হয়েছে। সফরকালে তাঁকে একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এবং একটি এসকর্ট গাড়ি দেওয়া হবে। একই সঙ্গে ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগও নিশ্চিত করার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, তসলিমা নাসরিন ১৯৯২ সালে ‘নির্বাচিত কলাম’ এবং ২০০০ সালে ‘আমার মেয়েবেলা’ গ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৯৪ সালে ইউরোপীয় পার্লামেন্ট তাঁকে চিন্তার স্বাধীনতার জন্য মর্যাদাপূর্ণ সাখারভ পুরস্কার প্রদান করে।

চার দিনের এই সফর শেষে আগামী সোমবার সকালে কলকাতা ত্যাগ করার কথা রয়েছে তসলিমা নাসরিনের।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

এই শাখার আরও খবর

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

বিদেশি পর্যটক কমছে বাংলাদেশে, ছয় মাসে আগমন কমেছে ২০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পর্যটন অবকাঠামো ও সেবার ঘাটতির কারণে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন ধারাবাহিকভাবে কমছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে…

চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিও গুড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au