বিশ্ব

বিদেশে গ্রেপ্তারের চেষ্টা হলে প্রতিরোধে প্রস্তুত ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

  • 11:40 pm - July 31, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ফাইল ছবি

মেলবোর্ন, ৩১ জুলাই: আন্তর্জাতিক ডেস্ক: বিদেশ সফরের সময় তাকে গ্রেপ্তারের কোনো চেষ্টা হলে তা প্রতিহত করতে ইসরায়েলের বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্স) প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে কেন্দ্র করে তাকে নিয়ে নতুন বিতর্কের মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানান, ২০২৪ সালে আইসিসি জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত।

এ বিষয়ে ফক্স নিউজে উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আইসিসির সদস্য কোনো দেশে জরুরি অবতরণ বা গ্রেপ্তারের ঝুঁকির বিষয়টি তিনি বিবেচনায় রাখছেন। তবে এ নিয়ে তিনি আতঙ্কিত নন। প্রয়োজন হলে তাকে সুরক্ষা দিতে ইসরায়েলের বিশেষ বাহিনীকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।ফাইল ছবি

অন্যদিকে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, “আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার দ্য হেগে হওয়া উচিত। তিনি একজন যুদ্ধাপরাধী।”

তবে পরে তিনি স্পষ্ট করেন, নিউইয়র্ক সিটি প্রশাসনের নিজস্বভাবে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের আইনগত ক্ষমতা নেই। তার মতে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।

ডোনাল্ড ট্রাম্প সাথে নেতানিয়াহু।ফাইল ছবি

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধের সময় অনাহারকে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহার এবং বেসামরিক মানুষের ওপর হামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে নেতানিয়াহু এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সেগুলোকে ‘ইহুদিবিদ্বেষপ্রসূত’ বলে দাবি করেছেন।

নিউইয়র্কের মেয়রের মন্তব্যেরও কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি এ বক্তব্যকে ১৯৩০-এর দশকের ইহুদিবিদ্বেষী প্রচারণার সঙ্গে তুলনা করে বলেন, তিনি যুক্তরাষ্ট্র সফরে যাবেন এবং নিজের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

 

এই শাখার আরও খবর

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

বিদেশি পর্যটক কমছে বাংলাদেশে, ছয় মাসে আগমন কমেছে ২০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পর্যটন অবকাঠামো ও সেবার ঘাটতির কারণে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন ধারাবাহিকভাবে কমছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে…

চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিও গুড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au