রাজশাহীর পবায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের রোকন আটক
মেলবোর্ন,০১আগস্ট: রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি জামায়াতে ইসলামীর বড়গাছি ইউনিয়নের একটি…
মেলবোর্ন,০১আগস্ট: ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশে উগ্রবাদ বা মৌলবাদের কোনো স্থান নেই। দেশকে একটি উদার, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে হবে।
শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। দীর্ঘ ১৫ বছরে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও এখন তা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণআন্দোলন, উভয়ই সমান গুরুত্বপূর্ণ। একাত্তরের চেতনাকে অস্বীকার করা যেমন সম্ভব নয়, তেমনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগও ভুলে যাওয়া যাবে না।
বিএনপির মহাসচিব বলেন, “যারা ১৯৭১ সালের ইতিহাসকে মুছে ফেলতে চায়, তারা প্রকৃত অর্থে বাংলাদেশে বিশ্বাস করে না। একই সঙ্গে ২০২৪ সালের আন্দোলনও আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা কোনো ঘটনাকেই ছোট করে দেখি না।”
ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজিত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। বাংলাদেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই। আমরা এমন একটি উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব ধর্মের মানুষ সমান নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।”
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে কোনো ধরনের বিভেদ বা বৈষম্য তৈরি না হয়, সে বিষয়েও সরকার সচেতন থাকবে।
তিনি আরও অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ধর্মকে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে। তবে সনাতন ধর্মাবলম্বীরা সেই অপচেষ্টায় সাড়া না দিয়ে সম্প্রীতির পক্ষে অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে বিএনপি। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই পারস্পরিক আস্থা ও সম্প্রীতির পরিবেশ ভবিষ্যতেও ধরে রাখতে দল কাজ করে যাবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au