বাংলাদেশ

বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা

প্রাথমিকের ক্রীড়া শিক্ষায় অন্তর্ভুক্ত হচ্ছে মার্শাল আর্ট

  • 11:30 pm - August 02, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
প্রাথমিকের ক্রীড়া শিক্ষায় অন্তর্ভুক্ত হচ্ছে মার্শাল আর্ট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ আগস্ট: প্রাথমিক বিদ্যালয়ের বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বিজয় সরণির র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করা হবে। এটি শুধু আত্মরক্ষার কৌশল নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে গঠনমূলক ভূমিকা রাখতে শেখে। তাই সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার পাশাপাশি মার্শাল আর্টের প্রসারও জরুরি।

তিনি সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন। বক্তব্যে ববি হাজ্জাজ নিজের কারাতে চর্চার স্মৃতিচারণ করে জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তার এ যাত্রা শুরু হয়েছিল। সেই সময়ের অনুশীলন ও অভিজ্ঞতা আজও তাকে অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা তাকে তিন দশক আগের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, মার্শাল আর্ট শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, আত্মরক্ষার সক্ষমতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

এই শাখার আরও খবর

এআই ব্যবহারের অভ্যাস আমার জন্য স্বাস্থ্যকর নয়’, ক্ষমা চাইলেন ইউটিউবার হ্যাঙ্ক গ্রিন

মেলবোর্ন, ৩ আগস্ট:  জনপ্রিয় ইউটিউবার, লেখক ও কৌতুকশিল্পী হ্যাঙ্ক গ্রিন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ব্যবহারে অতিরিক্ত নির্ভরতার জন্য দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। প্রায় ৩২ লাখ সাবস্ক্রাইবারের এই…

ভারতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক

মেলবোর্ন, ৩ আগস্ট:   ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ। ‘অপারেশন ভিস্টা ওয়ান পয়েন্ট’-এর আওতায় রোববার পরিচালিত এক…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

মেলবোর্ন, ৩ আগস্ট: সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে দুটি ফৌজদারি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত…

মস্কোর অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

মেলবোর্ন, ৩ আগস্ট: রাশিয়ার রাজধানী মস্কোর একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিস্ফোরক বহনকারী সন্দেহভাজন নারীও রয়েছেন।…

সূর্যের ‘হারিয়ে যাওয়া’ রুপার রহস্য উন্মোচন, মিলল নতুন ব্যাখ্যা

মেলবোর্ন, ৩ আগস্ট:  সৌরজগতের সবচেয়ে বড় ও উজ্জ্বল নক্ষত্র সূর্যকে ঘিরে দীর্ঘদিনের একটি বৈজ্ঞানিক ধাঁধার সমাধানের দাবি করেছেন গবেষকরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, সূর্যের মধ্যে রুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au