বিশ্ব

দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

  • 12:29 pm - August 03, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ।

মেলবোর্ন, ৩ আগস্ট: গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমাঞ্চলের আত্তিকা অঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ অভিযানের সময় দুটি ‘বেল’ হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সাথা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঘটনাটিকে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী জানান, পোর্তো জারমেনো এলাকায় ছড়িয়ে পড়া বড় ধরনের দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় নিহতদের একজন ছিলেন গ্রিসের একজন সমন্বয়কারী কর্মকর্তা এবং অন্যজন ছিলেন ডেনমার্কের একজন পাইলট। তারা আগুন নিয়ন্ত্রণ অভিযানে দায়িত্ব পালন করছিলেন।

গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে, আত্তিকা ও বেওতিয়া সীমান্তে জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে ভাড়া করা দুটি ‘বেল’ হেলিকপ্টার অংশ নিয়েছিল। অভিযানের একপর্যায়ে আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হলে একটি বিধ্বস্ত হয়।

দুটি হেলিকপ্টারে মোট চারজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন গ্রিক নাগরিক এবং দুইজন বিদেশি নাগরিক। দুর্ঘটনার পর একটি হেলিকপ্টারের ব্রিটিশ পাইলট এবং গ্রিক ফায়ার সার্ভিসের একজন লিয়াজোঁ কর্মকর্তাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের চিকিৎসার জন্য এথেন্সের ২৫১ এয়ার ফোর্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর দুই আরোহীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও চিকিৎসকেরা পরে তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে দাবানল নিয়ন্ত্রণে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ৩৬ শতাংশ : আইএমএফ

বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার। শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার ৩৬ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে এই তথ্য…

সুদানে মানবিক যুদ্ধবিরতি বারবার ব্যর্থ হচ্ছে কেন, দায় কার?

সুদানে যুদ্ধবিরতি কার্যকরের আন্তর্জাতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। যুদ্ধ বন্ধের বদলে দেশটির বিভিন্ন অঞ্চলে লড়াই আরও তীব্র হচ্ছে। এর ফলে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর…

কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ব্যবসায়ী ও ভাইকে গুলি, ২৫ ভরি সোনা লুট

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ফুফাতো ভাইকে গুলি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে…

জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক অধ্যাপককে মুঠোফোনে কল করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তাঁর সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও…

কাঠগড়ায় মাথা নিচু গাজী নজরুলের, কান্নায় ভেঙে পড়লেন প্রথম স্ত্রী মাকছুদা

ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বারবার মাথা নিচু করে থাকলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। মামলার…

দুই ফোন ডিটারজেন্ট পানিতে, আগমী-আয়ুষের ফোন অক্ষত: তদন্তে প্রশ্ন বাড়ছে

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক বয়ান ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। গ্রেপ্তার দুই তরুণ সিদ্ধার্থ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au