বাংলাদেশ

খুরশীদ ইরফান আহমেদের মৃত্যুতে আসকের শোক

  • 2:44 pm - August 03, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
খুরশীদ ইরফান আহমেদের মৃত্যুতে আসকের শোক।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ আগস্ট:  বিশিষ্ট মানবাধিকারকর্মী, শিশু অধিকার আন্দোলনের পথিকৃৎ এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য খুরশীদ ইরফান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংস্থাটি। শনিবার (২ আগস্ট) এক শোকবার্তায় আসক জানায়, তাঁর মৃত্যুতে তারা একজন দূরদর্শী প্রতিষ্ঠাতা সদস্য, প্রজ্ঞাবান সহযাত্রী এবং দীর্ঘদিনের শুভানুধ্যায়ীকে হারিয়েছে। একই সঙ্গে দেশের মানবাধিকার আন্দোলন হারিয়েছে এমন একজন নিবেদিতপ্রাণ সংগঠককে, যিনি সারা জীবন ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন।

শোকবার্তায় আসক উল্লেখ করে, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুরশীদ ইরফান আহমেদ সংগঠনটির আদর্শিক ভিত্তি সুদৃঢ় করা, প্রাতিষ্ঠানিক বিকাশ এবং মানবাধিকারভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

সংস্থাটি জানায়, তাঁর উদ্যোগেই আসকের শিশু অধিকার ইউনিট প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এই ইউনিট শিশু অধিকার সুরক্ষা, নির্যাতনের শিকার শিশুদের সহায়তা এবং শিশুবান্ধব নীতি ও আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের অধিকার রক্ষায় তাঁর দূরদর্শিতা ও নিষ্ঠা ভবিষ্যতেও মানবাধিকারকর্মীদের অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করা হয়।

আসক আরও জানায়, নির্যাতন, সহিংসতা ও মানসিক আঘাতের শিকার ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়াতে সাইকো-সোশ্যাল কাউন্সেলিং কার্যক্রমের বিকাশ ও প্রাতিষ্ঠানিকীকরণেও খুরশীদ ইরফান আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বিশ্বাস করতেন, আইনি সহায়তার পাশাপাশি মানসিক পুনর্বাসনও সমান গুরুত্বপূর্ণ। সেই বিশ্বাস থেকেই তিনি এ খাতে দীর্ঘদিন কাজ করেছেন।

শোকবার্তায় বলা হয়, খুরশীদ ইরফান আহমেদের প্রজ্ঞা, মানবিকতা, সততা এবং মূল্যবোধনিষ্ঠ নেতৃত্ব আইন ও সালিশ কেন্দ্রের পথচলায় চিরস্মরণীয় হয়ে থাকবে। মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সবশেষে সংস্থাটি মরহুমের পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানায় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au