বাংলাদেশ

আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

বেরোবিতে কেন সংঘর্ষে জড়িয়ে পড়ল ছাত্রদল-শিবির

বেরোবি সংঘর্ষ

  • 5:19 am - August 04, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
বেরোবিতে কেন সংঘর্ষে জড়িয়ে পড়ল ছাত্রদল-শিবির। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ আগস্ট : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রশিবিরের আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাতের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ছাত্রশিবির ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে থাকা একটি ছবি নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা আপত্তি জানালে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি এবং একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আশিক মাথায় গুরুতর আঘাত পান। অন্যদিকে ছাত্রশিবিরের কর্মী মেহেদী পিঠে আহত হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত অন্য নেতা-কর্মীরা স্থানীয় বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর ছাত্রশিবির অভিযোগ করেছে, প্রদর্শনীর কোনো ছবি নিয়ে আপত্তি থাকলে তা আলোচনা বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু ছাত্রদলের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে পরিস্থিতিকে সংঘর্ষে রূপ দেন।

অন্যদিকে ছাত্রদলের দাবি, শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত ক্যাম্পাসে ‘রাজাকারের ব্যানার’ টানানো হয়েছিল। এর প্রতিবাদ জানাতে গেলে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে সহিংস রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি। রাত সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, সংঘর্ষের পর কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান নেন, আর ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়।

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, সংঘর্ষে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

ঢাকায় মাদ্রাসার বাথরুমে মিলল শিক্ষার্থীর লাশ

মেলবোর্ন, ৪ আগস্ট: ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে নাঈম ইসলাম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেল…

জুলাইয়ে রাজনৈতিক ও মব সহিংসতায় নিহত ২৩,নারী-শিশুসহ আহত ৪৭৩

মেলবোর্ন, ৪ আগস্ট: চলতি বছরের জুলাই মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক হয়রানি এবং শ্রমিক নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক…

শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

মেলবোর্ন, ৪ আগস্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের…

অবসরের পরও লাভবান রাহানে, বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন পাচ্ছেন সাবেক অধিনায়ক

মেলবোর্ন, ৪ আগস্ট : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না অজিঙ্কা রাহানের। বোর্ডের পেনশন নীতিমালার আওতায়…

জি-স্কপের নতুন যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া ও আসাদুজ্জামান রিপন

মেলবোর্ন, ৪ আগস্ট: দেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)-এর নতুন যুগ্ম…

দুই বছর পর আকাশে পূর্ণ সূর্যগ্রহণ, ১২ আগস্ট দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য

মেলবোর্ন, ৪ আগস্ট : দুই বছরের বেশি সময় পর আবারও আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। আগামী ১২ আগস্ট ঘটতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। এ সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au