শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে: জয়
মেলবোর্ন, ৫ আগষ্ট: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ…
মেলবোর্ন, ৫ আগস্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে রোগটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ হাজার ২১৪ জনে পৌঁছেছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৯ জন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৩২১ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১২১ জন, ঢাকা বিভাগে ৯৩ জন, বরিশাল বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগস্ট ও সেপ্টেম্বর জুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এমনকি অক্টোবর পর্যন্ত সংক্রমণের উচ্চহার অব্যাহত থাকার ঝুঁকিও রয়েছে। তাদের মতে, বর্ষা মৌসুমে মশার বিস্তার বাড়ায় রোগীর সংখ্যাও দ্রুত বৃদ্ধি পেতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের মোট আক্রান্তের প্রায় ৭৬ শতাংশই ঢাকার বাইরের বিভিন্ন জেলার। সবচেয়ে বেশি ২৪ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এছাড়া বরিশাল বিভাগে ২১ দশমিক ৪৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৭ দশমিক ৪৭ শতাংশ এবং খুলনা বিভাগে ১২ দশমিক ৬৪ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রাজধানীর বাইরে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া উদ্বেগজনক। তারা মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au