বিনোদন

গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান

  • 2:26 pm - August 05, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার

মেলবোর্ন,  ৫ আগষ্ট: ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও শক্তিশালী খলচরিত্রের জন্য পরিচিত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেকে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

অভিনেতা যশপাল শর্মা প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবর জানান। দীর্ঘদিনের সহকর্মীকে স্মরণ করে তিনি লেখেন, “আমাদের ‘গজনি’র দেবা, ‘লাগান’-এর প্রদীপ রাওয়াত। শান্তিতে থাকুন।” এরপর প্রদীপ রাওয়াতের ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি ভারতীয় গণমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সিদ্ধার্থ তিওয়ারি জানান, কয়েক বছর আগে ক্যানসার থেকে সুস্থ হলেও সম্প্রতি আবারও তাঁর শরীরে রোগটি ধরা পড়ে। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত এক মাসেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে প্রদীপ রাওয়াত ভারতীয় চলচ্চিত্রে নিজেকে একজন বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা, মারাঠি, ভোজপুরি এবং নেপালি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।

আশির দশকের শুরুতে অভিনয়জীবন শুরু করলেও বি. আর. চোপড়া পরিচালিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে খলনায়ক চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় তাঁকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ভিলেন হিসেবে প্রতিষ্ঠিত করে।

২০০১ সালে পরিচালক আশুতোষ গোয়ারিকর নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘লাগান’-এ দেবা সিং চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান। এরপর ২০০৫ সালে পরিচালক এ. আর. মুরুগাদোস পরিচালিত তামিল ব্লকবাস্টার ‘গজনি’-তে গজনি ধর্মাত্মা চরিত্রে তাঁর অভিনয় তাঁকে নতুন উচ্চতায় নিয়ে যায়। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয় যে, ২০০৮ সালে নির্মিত হিন্দি সংস্করণেও একই চরিত্রে অভিনয়ের জন্য তাঁকেই নির্বাচিত করা হয়।

এছাড়া ২০০৪ সালে পরিচালক এস. এস. রাজামৌলি নির্মিত তেলেগু চলচ্চিত্র ‘সাই’-এ বিকশু যাদব চরিত্রে তাঁর অভিনয়ও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এই চরিত্রটি তাঁর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘রাউডি রাঠোর’, ‘বীরম’, ‘ওয়ান: নেনোক্কাডিনে’, ‘লৌক্যম’, ‘নেনু শৈলজা’, ‘সারাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘আয়িরাথিল ইরুভার’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ এবং ‘মিস ম্যাচ’-সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতেও তিনি অভিনয়ে সক্রিয় ছিলেন। তাঁকে ‘ওয়ালটেয়ার বীরাইয়া’, ‘গুলু গুলু’ এবং ‘ছাভা’ চলচ্চিত্রে দেখা গেছে। একই সঙ্গে মারাঠি ও নেপালি চলচ্চিত্রেও নিয়মিত কাজ করে গেছেন এই বরেণ্য অভিনেতা।

বাংলাদেশের দর্শকদের কাছেও প্রদীপ রাওয়াত পরিচিত মুখ। তিনি ঢালিউড তারকা অনন্ত জলিল অভিনীত ‘নেত্রী: দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটির শুটিংয়ের কাজে তিনি বাংলাদেশেও এসেছিলেন। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি।

ভারতীয় চলচ্চিত্রে শক্তিশালী খলচরিত্র, বৈচিত্র্যময় অভিনয় এবং চার দশকেরও বেশি সময়ের অবদানের জন্য প্রদীপ রাওয়াতকে দীর্ঘদিন স্মরণ করবেন তাঁর সহকর্মী ও অগণিত দর্শক। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন এক অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতাকে হারাল।

এই শাখার আরও খবর

মাদ্রিদে দাবানলে ক্ষতিগ্রস্তদের মেসি দিলেন ১ কোটি টাকা

মেলবোর্ন,  ৫ আগষ্ট: স্পেনের মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ৮০ হাজার ইউরো, যা…

কূটনৈতিক সংঘাতের মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন,  ৫ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রায় পৌঁছেছে। সাম্প্রতিক ভিসা-সংক্রান্ত বিরোধের জেরে ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা…

৫ আগস্টের সম্মেলন: শেখ হাসিনার বক্তব্য ঘিরে রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন

মেলবোর্ন,  ৫ আগষ্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫ আগস্ট অনুষ্ঠিতব্য ‘শেখ হাসিনার হোমকামিং’ শীর্ষক সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।…

হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ : মার্কিন অর্থমন্ত্রী

মেলবোর্ন,  ৫ আগষ্ট: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি উন্মুক্ত করার লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী…

অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরাল অ্যাপল

মেলবোর্ন,  ৫ আগষ্ট: শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্টবিষয়ক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপল-এর অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট…

যানজটে আটকে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে

মেলবোর্ন,  ৫ আগষ্ট: সাভারের ভয়াবহ যানজটের কারণে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে সড়কেই জন্ম নেওয়া সেই নবজাতক শেষ পর্যন্ত বাঁচানো গেল না। জন্মের দুই দিন পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au