প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…
মেলবোর্ন, ৬ আগষ্ট: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্যারিয়ারে আসতে পারে নতুন অধ্যায়। আজারবাইজানের ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যম অফসাইডপ্লাস দাবি করেছে, দেশটির শীর্ষ ক্লাব সাবাহ এফসির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন এই তারকা ফুটবলার। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
খবরটি সত্যি হলে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টানবেন হামজা। শৈশব থেকেই ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে গত মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে লেস্টার সিটি ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর ইএফএল লিগ ওয়ানে অবনমিত হয়েছে।
অন্যদিকে, গত মৌসুমে আজারবাইজান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে সাবাহ এফসি। প্লে-অফ পর্ব পেরোতে পারলে প্রথমবারের মতো ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার মূল পর্বে খেলবে দলটি। সেক্ষেত্রে ২০২৬-২৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে দেখা যেতে পারে হামজা চৌধুরীকেও।
বুধবার ডেনমার্কের ক্লাব আরহুসের বিপক্ষে প্লে-অফের প্রথম লেগ খেলেছে সাবাহ এফসি। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১১ আগস্ট। দুই লেগ মিলিয়ে জয় পেলে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা নিশ্চিত করবে আজারবাইজানের ক্লাবটি। আর প্লে-অফে হারলেও তারা আগামী মৌসুমে উয়েফা ইউরোপা লিগে অংশ নেওয়ার সুযোগ পাবে।
অফসাইডপ্লাসের দাবি, কয়েক দফা আলোচনার পর হামজা ও সাবাহ এফসি চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার এর আগে লেস্টার সিটি থেকে ধারে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন।
লেস্টার সিটির জার্সিতে হামজা ২০২১ সালে এফএ কাপ, ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়ন শিপের শিরোপা জিতেছেন।
ফুটবলারদের বাজারমূল্য নির্ধারণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য ৪০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকার সমান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au