প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…
মেলবোর্ন, ৬ আগস্ট: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির (এনটি) সরকারি হাসপাতাল গুলোতে মৃত ব্যক্তিদের নামে অস্ত্রোপচারের বুকিং হওয়ার মতো গুরুতর ত্রুটির অভিযোগ উঠেছে। চিকিৎসকদের সংগঠন অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (এএমএ) বলছে, ৩৩ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে তৈরি ‘অ্যাকাসিয়া’ স্বাস্থ্য তথ্যপ্রযুক্তি (আইটি) ব্যবস্থার নানা সমস্যার কারণে এমন ঘটনা ঘটছে, যা রোগী নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ তৈরি করেছে।
এএমএর পক্ষ থেকে পার্লামেন্টারি তদন্ত কমিটিতে জমা দেওয়া দ্বিতীয় প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রোপচার বিভাগে অ্যাকাসিয়া সফটওয়্যারের ত্রুটির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। চিকিৎসকেরা এখনও বুঝতে পারছেন না, কীভাবে মৃত রোগীদের নাম অস্ত্রোপচারের তালিকায় যুক্ত হচ্ছে। এএমএর নর্দার্ন টেরিটরি শাখার সভাপতি ডা. জন জোরবাস জানান, এই ত্রুটি সংশোধনে হাসপাতাল গুলোকে অত্যন্ত সময়সাপেক্ষ নিরীক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। ফলে চিকিৎসা কর্মীদের নিয়মিত দায়িত্ব ছেড়ে সফটওয়্যারের ভুল ঠিক করার কাজে সময় ব্যয় করতে হচ্ছে।
তিনি বলেন, অ্যাকাসিয়ার উদ্দেশ্য ছিল পুরোনো একাধিক স্বাস্থ্য তথ্যব্যবস্থাকে একীভূত করা। কিন্তু বাস্তবে এটি আগের সব কার্যক্রম প্রতিস্থাপন করতে পারেনি। ফলে নতুন সফটওয়্যারের পাশাপাশি পুরোনো সিস্টেমও চালু রাখতে হচ্ছে এবং তথ্য মিলিয়ে দেখতে চিকিৎসকদের একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করতে হচ্ছে।
ডা. জোরবাস আরও জানান, সফটওয়্যারটির কারণে রোগীর নিকটাত্মীয়ের তথ্য ভুলভাবে সংযুক্ত হওয়ার মতো সমস্যাও দেখা দিচ্ছে, যা চিকিৎসা সেবায় বিভ্রান্তি তৈরি করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক চিকিৎসক অ্যাকাসিয়ার ত্রুটি নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন। গোপনীয়তা সংক্রান্ত বাধ্যবাধকতা এবং চাকরি হারানোর আশঙ্কায় তারা তথ্য দিতে অনাগ্রহী। এএমএ এই পরিস্থিতিকে ‘ভীতিকর পরিবেশ’ হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে, এতে তদন্ত কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।
অ্যাকাসিয়া প্রকল্পের ঘোষণা প্রথম দেওয়া হয় ২০১৬ সালে। লক্ষ্য ছিল বিভিন্ন পুরোনো রোগী তথ্যব্যবস্থাকে একীভূত করে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা। তবে একাধিকবার ব্যয় বেড়ে যাওয়ার পরও প্রকল্পটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ কারণে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এ বিষয়ে পার্লামেন্টারি তদন্ত শুরু হয়।
এএমএর সুপারিশ, অ্যাকাসিয়াকে শুধু হাসপাতালের প্রশাসনিক কাজ, রোগীর নাম নিবন্ধন এবং অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার দায়িত্ব এ সফটওয়্যারের কাছ থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে নর্দার্ন টেরিটরি স্বাস্থ্য বিভাগে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সুত্রঃ এবিসি নিউজ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…
৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…
নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



