না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের শিল্পী স্বাগত দে
মেলবোর্ন, ৭ আগষ্ট: বাংলা লোকসংগীতের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই। ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের মাধ্যমে দুই বাংলার সংগীত প্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া…
মেলবোর্ন, ৬ আগষ্ট- যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাহত হওয়া গ্যাস সরবরাহ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার বিকেল থেকেই জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হবে। ফলে ধীরে ধীরে পাইপলাইনের চাপ (প্রেশার) স্বাভাবিক হয়ে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, এফএসআরইউর যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ বিকেলের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই টার্মিনাল থেকে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় এলএনজি সরবরাহ পুনরায় চালু করা হবে।
তিনি বলেন, “বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেখানে চাপ স্বাভাবিক হবে। আমরা যে সমস্যার মধ্যে পড়েছি, তা থেকে বের হয়ে আসতে পারব।”
ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্যাস সরবরাহ পুনরায় শুরু হলেও পুরো ব্যবস্থায় স্বাভাবিক চাপ ফিরতে কিছুটা সময় লাগবে। কারণ জাতীয় গ্যাস সঞ্চালন নেটওয়ার্কে চাপ পুনরুদ্ধার একটি ধাপে ধাপে সম্পন্ন হওয়ার প্রক্রিয়া।
তিনি বলেন, “পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। এরপর গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার আগের মতোই পরিস্থিতি ফিরে আসবে।”
সাম্প্রতিক কয়েক দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। কোথাও কোথাও দীর্ঘ সময় গ্যাসের চাপ একেবারেই না থাকায় রান্নাবান্না থেকে শুরু করে শিল্প উৎপাদন পর্যন্ত ব্যাহত হয়। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়ায় উদ্যোক্তারা উদ্বেগ প্রকাশ করেন।
জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, এফএসআরইউ থেকে এলএনজি সরবরাহ স্বাভাবিকভাবে শুরু হলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ দ্রুত বাড়বে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকরা আগের মতো গ্যাস সুবিধা পাবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au