বিশ্ব

ভিসা-গ্রিন কার্ড আবেদনে কড়াকড়ি বাড়ালো যুক্তরাষ্ট্র, কার্যকর নতুন নীতি

  • 1:06 am - August 07, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ আগষ্ট- ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন-সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায়, অসম্পূর্ণ বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া জমা দেওয়া আবেদন অতিরিক্ত তথ্য চাওয়ার সুযোগ না দিয়েই সরাসরি বাতিল করতে পারবেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা।

ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নীতির ঘোষণা দিয়েছে।

ইউএসসিআইএস জানায়, আবেদন জমা দেওয়ার সময়ই আবেদনকারীকে সংশ্লিষ্ট অভিবাসন-সুবিধার জন্য নিজের যোগ্যতার পর্যাপ্ত প্রমাণ ও প্রয়োজনীয় প্রাথমিক নথি দাখিল করতে হবে। এসব নথিতে ঘাটতি থাকলে কর্মকর্তারা অতিরিক্ত তথ্য চেয়ে রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) বা নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (এনওআইডি) জারি না করেই আবেদন বাতিল করতে পারবেন।

সংস্থাটি বলেছে, প্রতিটি আবেদনপত্র ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই আবেদনকারীদের শুরু থেকেই পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে।

ইউএসসিআইএসের ভাষ্য, নতুন নীতিটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস)-এর বিদ্যমান নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে এবং ভিত্তিহীন বা অসম্পূর্ণ আবেদন জমা দেওয়ার প্রবণতা কমবে।

এ নীতির মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় অনুসৃত একটি নীতির পরিবর্তন আনা হয়েছে। সে সময় আবেদন অসম্পূর্ণ হলেও তা বাতিলের আগে কর্মকর্তাদের আবেদনকারীর কাছে অতিরিক্ত তথ্য বা নথি চেয়ে আরএফই পাঠাতে উৎসাহিত করা হতো।

ইউএসসিআইএসের দাবি, আগের ব্যবস্থার কারণে অসম্পূর্ণ বা গুরুতর ত্রুটিযুক্ত আবেদনও দীর্ঘ সময় ধরে প্রক্রিয়াধীন থাকত, যা অন্যান্য আবেদন নিষ্পত্তিতে বিলম্ব সৃষ্টি করত। পাশাপাশি, কিছু আবেদনকারী কর্মসংস্থানের অনুমতির মতো সুবিধা পাওয়ার উদ্দেশ্যে তথাকথিত ‘প্লেসহোল্ডার’ আবেদন জমা দেওয়ার সুযোগ পেতেন।

সংস্থাটি জানিয়েছে, সংশোধিত নীতির ফলে উপযুক্ত ক্ষেত্রে কর্মকর্তারা আরএফই বা এনওআইডি জারি না করেই আবেদন বাতিলের ক্ষমতা আবারও ফিরে পেয়েছেন। এতে সংস্থার সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত হবে, সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়বে এবং ভিত্তিহীন আবেদন দাখিল নিরুৎসাহিত হবে।

নতুন নীতিমালা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বিদ্যমান কোনো আইন বা ইউএসসিআইএসের নীতিতে ভিন্ন কিছু উল্লেখ না থাকলে, ২০২৬ সালের ৫ আগস্ট বা তার পর জমা দেওয়া এবং ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা সব অভিবাসন-সুবিধার আবেদনের ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হবে।

এই শাখার আরও খবর

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

বাঞ্ছারামপুরে আ. লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত…

সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব নয়, জাতিসংঘে পাকিস্তানকে জয়শঙ্করের কড়া বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে সরাসরি নাম না করে তিনি দেশটিকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’ হিসেবে…

মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইইউ

বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭১ কোটি ইউরোর বেশি অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড়…

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au