বাংলাদেশ

‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম’: জুলাই আন্দোলন নিয়ে এনসিপি নেতা

  • 1:32 am - August 07, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলমছবি: ভিডিও থেকে নেওয়া

মেলবোর্ন, ৭ আগষ্ট- চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে পুলিশ ও প্রশাসনের উদ্দেশে দেওয়া তাঁর বক্তব্যে বলেন, অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর উপলক্ষে গণরায়ের বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল গনির সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ১১-দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে দেওয়া জোবাইরুল আলমের বক্তব্যের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ৩ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিও একটি ফেসবুক পেজে প্রকাশিত হওয়ার পাশাপাশি তিনি নিজেও সেটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।

বক্তব্যে জোবাইরুল আলম অভিযোগ করেন, আনোয়ারা উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনে এখনো দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির চর্চা চলছে। তাঁর দাবি, প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তে জনপ্রতিনিধিদের প্রভাব রয়েছে এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা বণ্টনেও বৈষম্যের অভিযোগ পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, “আমরা এখনো দেখি, বিরোধী দলের পক্ষ থেকে ইউএনও বা অন্য কোনো প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে বলা হয়, ‘এমপি সাহেবের সঙ্গে কথা বলুন।’ আমরা দেখি, এমপির নির্দেশনা ছাড়া উপজেলা প্রশাসনে কোনো ফাইল নড়ে না।”

সরকারি সহায়তা ও নিয়োগ কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, বিভিন্ন সরকারি সুবিধা ও ফ্যামিলি কার্ড কার্যক্রমে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হচ্ছে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থী ও তরুণদের সুপারিশ নিয়ে আসতে বলা হচ্ছে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আপনারা কি ৩৬ জুলাই দেখেন নাই? তখন কীভাবে বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলো জ্বালিয়ে দিয়েছিল? আপনারা কি তখন দেখেন নাই, জনগণের টাকায় চলা এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম?” তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পরে বিষয়টি নিয়ে জানতে চাইলে জোবাইরুল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁর পুরো বক্তব্য প্রকাশিত হয়নি। তিনি দাবি করেন, বক্তব্যের উদ্দেশ্য ছিল প্রশাসনকে সতর্ক করা, উসকানি দেওয়া নয়।

তিনি প্রথম আলোকে বলেন, “আমরা চাই না জনগণের ক্ষোভ আরও বাড়ুক। জুলাই আন্দোলনের সময় যেমন পরিস্থিতি হয়েছিল, আমরা চাই না প্রশাসনের সঙ্গে আবার তেমন মুখোমুখি অবস্থা তৈরি হোক। বক্তব্যে আমি সেটাই বোঝাতে চেয়েছি। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই।”

এই শাখার আরও খবর

ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন তিনবারের গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো। নারী স্বাস্থ্যসেবা প্রদানকারী অলাভজনক সংস্থা ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর…

১২৫ মিলিয়ন ডলার অনুদান পেয়েও কেন বন্ধ হলো জাকারবার্গ-চ্যানের স্কুল?

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক সহায়তা এক ছাতার নিচে আনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’…

সমুদ্রের ২ হাজার মিটার গভীরেও মিলল প্লাস্টিক দূষণের ভয়াবহ প্রমাণ

মেলবোর্ন, ৭ আগষ্ট: সমুদ্রের গভীরতম ও সবচেয়ে দুর্গম এলাকাও আর প্লাস্টিক দূষণ থেকে মুক্ত নয়। নতুন এক গবেষণায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার মিটার…

মার্চেন্টদের জন্য ‘বিকাশ ফর বিজনেস’ ফেসবুক পেজ চালু

মেলবোর্ন, ৭ আগষ্ট: মার্চেন্টদের জন্য তথ্য ও সেবা আরও সহজলভ্য করতে ‘বিকাশ ফর বিজনেস’ নামে নতুন একটি ফেসবুক পেজ চালু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান…

না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের শিল্পী স্বাগত দে

মেলবোর্ন, ৭ আগষ্ট: বাংলা লোকসংগীতের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই। ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের মাধ্যমে দুই বাংলার সংগীত প্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া…

১,২৪৬ কোটি টাকায় ব্রুনো গিমারাইসকে দলে টানছে আর্সেনাল

মেলবোর্ন, ৬ আগষ্ট: প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলবদলের বাজারে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে আর্সেনাল। ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান অধিনায়ক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au