বিজ্ঞান ও প্রযুক্তি

মার্চেন্টদের জন্য নতুন তথ্য ও সহায়তা প্ল্যাটফর্ম

মার্চেন্টদের জন্য ‘বিকাশ ফর বিজনেস’ ফেসবুক পেজ চালু

ডিজিটাল সেবা

  • 2:03 am - August 07, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
মার্চেন্টদের জন্য ‘বিকাশ ফর বিজনেস’ ফেসবুক পেজ চালু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ আগষ্ট: মার্চেন্টদের জন্য তথ্য ও সেবা আরও সহজলভ্য করতে ‘বিকাশ ফর বিজনেস’ নামে নতুন একটি ফেসবুক পেজ চালু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এই পেজের মাধ্যমে বর্তমান ও নতুন মার্চেন্টরা তাৎক্ষণিক তথ্য, প্রয়োজনীয় সহায়তা এবং পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট (পিআরএ) খোলাসহ বিভিন্ন ব্যবসায়িক সেবা সম্পর্কে জানতে পারবেন।

বিকাশ জানিয়েছে, কিউআর কোড, পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট সেবার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফেসবুক ভিত্তিক ব্যবসা পরিচালনাকারী এফ-কমার্স উদ্যোক্তারা নতুন পেজের মাধ্যমে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। ‘বিকাশ ফর বিজনেস’ ফেসবুক পেজের মাধ্যমে মার্চেন্ট অ্যাকাউন্ট, ডিজিটাল পেমেন্ট, ব্যবসায়িক সেবা এবং নতুন সুবিধা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা যাবে। পাশাপাশি আগ্রহী উদ্যোক্তারা পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াও জানতে পারবেন।

গত বছর বিকাশ অফলাইন ও অনলাইন উদ্যোক্তাদের পাশাপাশি অতিক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট চালু করে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা সহজে পেমেন্ট গ্রহণ, টাকা পাঠানো, অন্য মার্চেন্টকে অর্থ পরিশোধ এবং এজেন্ট পয়েন্ট বা এটিএম থেকে ক্যাশ আউটের সুবিধা পাচ্ছেন।

এ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ‘বিজনেস ড্যাশবোর্ড’ নামে বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) সেবাও চালু করেছে বিকাশ। এই সেবার মাধ্যমে উদ্যোক্তারা বিকাশ পেমেন্ট লিংক ব্যবহার করে সহজেই গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে পারছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে উদ্যোক্তা ও মার্চেন্টদের জন্য আরও নতুন ব্যবসায়িক সমাধান চালু করা হবে। ‘বিকাশ ফর বিজনেস’ পেজটি এ ধরনের সব সেবা ও তথ্যের কেন্দ্র হিসেবে কাজ করবে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au