শিক্ষা

৬ অক্টোবর পর্যন্ত আবেদন, মিলবে সম্পূর্ণ অর্থায়ন

যুক্তরাজ্যে ফুল ফান্ডেড মাস্টার্সের সুযোগ, চিভনিং স্কলারশিপে

উচ্চশিক্ষা

  • 4:51 am - August 07, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
যুক্তরাজ্যে ফুল ফান্ডেড মাস্টার্সের সুযোগ, চিভনিং স্কলারশিপে আবেদন চলছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাজ্যে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চিভনিং স্কলারশিপ। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য এ বৃত্তিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত চিভনিং স্কলারশিপের মাধ্যমে দেশটির ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে এক বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে চিভনিংয়ের ওয়েবসাইটে। চিভনিং একটি সম্পূর্ণ অর্থায়নভিত্তিক (ফুল ফান্ডেড) বৃত্তি। নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি, যাওয়া-আসার বিমানভাড়া, মাসিক জীবনযাপন ভাতা, আবাসনসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা পাবেন।

বাংলাদেশ থেকেও প্রতিবছর মেধাবী তরুণ পেশাজীবীরা এ বৃত্তি অর্জন করছেন। এখন পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি চিভনিং স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। সর্বশেষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে ২২ জন এ বৃত্তির জন্য নির্বাচিত হন।

১৯৮৩ সালে চালু হওয়া চিভনিং স্কলারশিপ মূলত ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে পরিচালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সম্ভাবনাময় তরুণ পেশাজীবীদের জন্য এই বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়। একাডেমিক যোগ্যতার পাশাপাশি নেতৃত্ব, সামাজিক সম্পৃক্ততা, নেটওয়ার্ক গড়ে তোলার সক্ষমতা এবং নিজ দেশের উন্নয়নে অবদান রাখার পরিকল্পনাকে মূল্যায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। এই অভিজ্ঞতার মধ্যে পূর্ণকালীন চাকরির পাশাপাশি ইন্টার্নশিপ, খণ্ডকালীন কাজ বা স্বেচ্ছা সেবামূলক কাজও নির্দিষ্ট শর্তে গণ্য হতে পারে। এছাড়া ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভাষাগত যোগ্যতা পূরণ করতে হবে।

চিভনিং স্কলারশিপের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হয়। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ এবং ইংরেজিতে দুটি রেফারেন্স লেটার জমা দিতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। চূড়ান্ত নির্বাচনের পর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার জমা দিতে হবে।

চিভনিং স্কলারশিপের অন্যতম শর্ত হলো, পড়াশোনা শেষ করে বৃত্তিপ্রাপ্তদের নিজ দেশে ফিরে অন্তত দুই বছর কাজ করতে হবে। আয়োজকদের মতে, এর মাধ্যমে নিজ দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে সক্ষম দক্ষ মানবসম্পদ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

এই শাখার আরও খবর

ফোর কর্নার্স বিতর্কের পর এবিসি ছাড়লেন তদন্ত বিভাগের প্রধান জো পুচিনি

মেলবোর্ন, ৭ আগস্ট: অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসির (ABC) অনুসন্ধান ও কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জো পুচিনি ২৫ বছরের কর্মজীবনের ইতি টেনে পদত্যাগ করেছেন। ফোর কর্নার্স…

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবিঃ সংগৃহীত

১০ আগস্ট তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের হাইকমিশনার

মেলবোর্ন, ৭ আগষ্ট- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিলেও, দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত…

ইংল্যান্ডকে হারানোর স্মৃতিতে ১৫ জুলাই ‘জাতীয় ফুটবল দল দিবস’ ঘোষণা আর্জেন্টিনার

মেলবোর্ন, ৭ আগষ্ট: ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতিকে স্থায়ী ভাবে ধরে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতি বছরের ১৫ জুলাইকে ‘জাতীয় ফুটবল…

ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন তিনবারের গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো। নারী স্বাস্থ্যসেবা প্রদানকারী অলাভজনক সংস্থা ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর…

১২৫ মিলিয়ন ডলার অনুদান পেয়েও কেন বন্ধ হলো জাকারবার্গ-চ্যানের স্কুল?

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক সহায়তা এক ছাতার নিচে আনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’…

সমুদ্রের ২ হাজার মিটার গভীরেও মিলল প্লাস্টিক দূষণের ভয়াবহ প্রমাণ

মেলবোর্ন, ৭ আগষ্ট: সমুদ্রের গভীরতম ও সবচেয়ে দুর্গম এলাকাও আর প্লাস্টিক দূষণ থেকে মুক্ত নয়। নতুন এক গবেষণায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার মিটার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au