বাংলাদেশ

বাংলাদেশি কৃষকদের ভিসা দিচ্ছে ওমান

  • 1:01 pm - August 07, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
বাংলাদেশি কৃষি শ্রমিক নিতে ভিসা আবেদন শুরু করল ওমান।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ আগষ্ট: মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিয়োগে নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির কৃষি খাতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা পূরণে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে। ওমানের সরকারি অনুমোদনে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের সুযোগ রাখা হয়েছে। ফলে বিদেশে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশি কৃষিশ্রমিকদের জন্য।

ওমানের সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভার-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (ওএএ)-এর উদ্যোগে এবং ওমানের শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশ-এর অনুমোদনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

নতুন এই ব্যবস্থার আওতায় এখন থেকে ওমানের কৃষকরা বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন। তবে প্রথম পর্যায়ে শুধুমাত্র ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যরা আবেদন করার সুযোগ পাবেন।

ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের কৃষিজমির মালিকানা অথবা ইজারা সংক্রান্ত সনদ (হিয়াজা), জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২০২৭ মৌসুমের ফসলের ধরন ও চাষকৃত জমির বিস্তারিত তথ্যসহ ‘কৃষি আবাদ ফরম’-এর অনুলিপি জমা দিতে হবে।

আবেদন গ্রহণ করা হবে ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত। সরকারি কার্যদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইবরির আল মুরতাফা এলাকায় অবস্থিত ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আবেদন জমা দেওয়া যাবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো আবেদন অসম্পূর্ণ থাকলে বা প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না থাকলে তা সরাসরি বাতিল করা হবে। তাই আবেদনকারীদের নির্ধারিত সব শর্ত পূরণ করেই আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ওমানের সরকারি সংস্থা সনদ সার্ভিসেস-এর এক কর্মকর্তা জানিয়েছেন, দেশজুড়ে নিবন্ধিত কৃষি সমিতিগুলোর জন্য ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের অনুমোদিত কোটা নির্ধারণ করা হয়েছে। এই কোটা ওমানের বিভিন্ন গভর্নরেটের মধ্যে বণ্টন করা হবে। প্রতিটি গভর্নরেট বা কৃষি সমিতি সর্বোচ্চ ৩৩০ জন বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগ করতে পারবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ওমানের কৃষি খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বৈদেশিক কর্মসংস্থান আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বৈধ উপায়ে বিদেশে কাজের সুযোগ বাড়ার পাশাপাশি বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহও ইতিবাচকভাবে বৃদ্ধি পেতে পারে।

এই শাখার আরও খবর

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

বাঞ্ছারামপুরে আ. লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত…

সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব নয়, জাতিসংঘে পাকিস্তানকে জয়শঙ্করের কড়া বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে সরাসরি নাম না করে তিনি দেশটিকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’ হিসেবে…

মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইইউ

বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭১ কোটি ইউরোর বেশি অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড়…

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au