আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…
চলতি হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।
ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিয়ো নিউজ।
এতে আরও বলা হয়, অবৈধভাবে হজ পালনে যেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা এড়াতেই সৌদির এমন পদক্ষেপ।
যেসব দেশের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।
কূটনৈতিক সূত্রের বরাতে জিয়ো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au