হুতি হামলায় সৌদি আরবে ১১ বেসামরিক আহত, আতঙ্কে স্থানীয়রা
মেলবোর্ন, ৭ আগষ্ট: ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান এলাকায় হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে…
মেলবোর্ন, ৭ আগষ্ট: ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র আবারও বিতর্কের কেন্দ্রে। কোপা দো ব্রাজিলে রেমোর বিপক্ষে সান্তোসের জয়ের পর ম্যাচ-পরবর্তী অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে তিনি শাস্তির মুখে পড়তে পারেন। ব্রাজিলের ক্রীড়া আদালত ঘটনাটির ভিডিও পর্যালোচনা করছে এবং অভিযোগ প্রমাণিত হলে নেইমারকে ১ থেকে ৬ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট প্রসিকিউটররা। শুধু নেইমারই নন, ঘটনায় জড়িত আরও কয়েকজন ফুটবলার এবং রেমো ক্লাবের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
জানা গেছে, ম্যাচ শুরুর আগেই ওয়ার্মআপের সময় স্বাগতিক সমর্থকদের কটূক্তি ও দুয়োর মুখে পড়েন নেইমার। গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয়। তবে সান্তোস ১-০ গোলের জয় তুলে নিলে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় দর্শকদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে প্রতিক্রিয়া জানান তিনি।
এরপর ড্রেসিংরুমের টানেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের খেলোয়াড়দের উদ্দেশে নেইমার উচ্চস্বরে ‘বাদ পড়ে গেলে, বাদ পড়ে গেলে’ বলে উসকানিমূলক মন্তব্য করেন। এতে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সান্তোসের কর্মকর্তারা দ্রুত তাকে ড্রেসিংরুমে নিয়ে যান।
ব্রাজিলিয়ান ক্রীড়া বিচারবিধির ২৫৮ নম্বর ধারা অনুযায়ী, খেলাধুলার নৈতিকতা ও শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগে নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তাকে এক থেকে ছয় ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে।
অন্যদিকে, দর্শকদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে রেমো ক্লাবও শাস্তির ঝুঁকিতে রয়েছে। ক্লাবটির বিরুদ্ধে আর্থিক জরিমানার পাশাপাশি দর্শকশূন্য মাঠে খেলা কিংবা নিজ মাঠের সুবিধা হারানোর মতো শাস্তি আরোপ করা হতে পারে।
ঘটনার তদন্ত শেষ হওয়ার পর ব্রাজিলের ক্রীড়া আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই নেইমার এবং সংশ্লিষ্টদের ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au