বিশ্ব

টাইফুন ডলফিন : ৫০০ ফ্লাইট বাতিল, আড়াই লক্ষাধিক মানুষকে সরাল জাপান

  • 7:57 pm - August 07, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
৫০০ ফ্লাইট বাতিল, আড়াই লক্ষাধিক মানুষকে সরাল জাপান।

মেলবোর্ন, ৭ আগষ্ট: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ডলফিন। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির সরকার ইতোমধ্যে ৫ শতাধিক ফ্লাইট বাতিল করেছে এবং উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। টাইফুনটি শুক্রবার রাত অথবা শনিবার ভোরে ওকিনাওয়া উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) টাইফুন ডলফিনকে ক্যাটাগরি-১ ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এই টাইফুনটি বর্তমানে কিউশু অঞ্চলের ওকিনাওয়া উপকূল থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় ২০ থেকে ২৮ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থলভাগে আঘাত হানার সময় টাইফুনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৪ থেকে ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনার ক্ষতির পাশাপাশি প্রবল বর্ষণের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোর থেকেই ওকিনাওয়া ও আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন জরুরি প্রস্তুতি জোরদার করেছে এবং উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টাইফুনের প্রভাব বিবেচনায় ওকিনাওয়া ও পার্শ্ববর্তী কাগোশিমা অঞ্চল থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ৫ শতাধিক ফ্লাইট বাতিল করায় বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, স্থলভাগে প্রবেশের আগ পর্যন্ত টাইফুন ডলফিন তার শক্তি ধরে রাখতে পারে। এমনটি হলে প্রবল বাতাস, জলোচ্ছ্বাস ও অতিবৃষ্টির কারণে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এদিকে টাইফুনের প্রভাব ইতোমধ্যেই কিউশু অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হচ্ছে। বিশেষ করে কুমামোতো জেলাকে নিয়ে উদ্বেগ বেশি, কারণ গত সপ্তাহে সেখানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই নতুন এই প্রাকৃতিক দুর্যোগ স্থানীয় বাসিন্দাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

জাপান সরকার নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

বাঞ্ছারামপুরে আ. লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত…

সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব নয়, জাতিসংঘে পাকিস্তানকে জয়শঙ্করের কড়া বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে সরাসরি নাম না করে তিনি দেশটিকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’ হিসেবে…

মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইইউ

বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭১ কোটি ইউরোর বেশি অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড়…

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au