সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ বছরের বাউলশিল্পী পেহেলী ভৈরবীর
মেলবোর্ন, ৮ আগষ্ট- বাউল ও লোকসংগীতের মঞ্চে নিজের পরিচিতি তৈরি করছিলেন মাত্র ১৭ বছর বয়সী পেহেলী ভৈরবী। মাজার ও ওরসের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের…
মেলবোর্ন, ৮ আগষ্ট- ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে প্রকাশ্য সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই বিএনপির এক সংসদ সদস্যের বক্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিএনপির সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বিএনপির শত্রু নয়, বরং মিত্র। ভবিষ্যতে দল দুটি একীভূতও হতে পারে।
ঢাকাভিত্তিক সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সুনামগঞ্জের দিরাই পৌরসভার থানা পয়েন্টে আয়োজিত বিএনপির এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে নাসির উদ্দিন চৌধুরী বলেন, “আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। খুব শিগগিরই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে একীভূত হবে।”
‘গণতন্ত্রের জন্য ১৭ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম ও রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক ওই সমাবেশের আয়োজন করে দিরাই উপজেলা ও পৌর বিএনপি। ১৯৯৬ সালে প্রথমবার বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া নাসির উদ্দিন চৌধুরীর এই বক্তব্যকে দলটির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিএনপির অন্য নেতাদের বক্তব্য তাঁর মন্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এর আগে বুধবার (৫ আগস্ট) ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এটিই ছিল তাঁর প্রথম প্রকাশ্য সংবাদ সম্মেলন।
সেখানে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। যদিও তিনি দেশে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। একই সঙ্গে তিনি নিজের বিরুদ্ধে চলমান বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
চলতি বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরেই শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ করেছে, শেখ হাসিনা বা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অন্য নেতারা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য দিতে বা দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির মতো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন।
দিল্লির ওই সংবাদ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান দেশীয় গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশ না করার নির্দেশনাও দিয়েছিলেন।
এদিকে, নাসির উদ্দিন চৌধুরীর মন্তব্যের বিপরীতে বিএনপির শীর্ষ নেতারা শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কড়া সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারতের নীতিনির্ধারকেরা পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিন শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন, যা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।
জিয়াুর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, শেখ হাসিনাকে অত্যন্ত পরিকল্পিতভাবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাঁর দাবি, ভারতের মাটি থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করেছে।
একই ধরনের প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় অভিযোগ করে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার সুযোগ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের আয়োজন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জুলাই ২০২৪-এর আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর।
অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমও কঠোর বক্তব্য দিয়েছেন।
ঢাকার একটি সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, “তারা বলছে ডিসেম্বর মাসে দেশে ফিরবে। আমরা অপেক্ষা করছি। দেশে আসুন, ইনশাআল্লাহ রাস্তায় দেখা হবে।”
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে উত্থাপিত গুম, হত্যা, নির্যাতন ও অর্থপাচারের অভিযোগের জন্য কোনো অনুশোচনা দেখায়নি। তিনি আরও বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন আমার বয়স ৮২ বছর। দেশের প্রয়োজনে আবারও বাংলাদেশের জন্য লড়াই করব।”
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেন। পরে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলার বিচার শুরু হয়। চলতি বছরের জুলাইয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে ২৪ জুলাই হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে অন্তর্বর্তী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়।
সূত্রঃ ইন্ডিয়া টুডে
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au