অস্ট্রেলিয়া

সিডনিতে সিটি টু সার্ফ ঘিরে বড় সড়কগুলো বন্ধ, বিকল্প পথ ব্যহারের পরামর্শ পুলিশের

  • 1:23 pm - August 08, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার
সিডনিতে সিটি২সার্ফ ঘিরে ব্যাপক সড়ক বন্ধ,গাড়ি সরিয়ে নেওয়ার সতর্কতা পুলিশের।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ আগষ্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয় দৌড় প্রতিযোগিতা সিটি২সার্ফকে কেন্দ্র করে রোববার শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা ও পূর্বাঞ্চলীয় শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বড় ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রায় ৯০ হাজার প্রতিযোগী অংশ নিতে যাওয়া এই আয়োজনকে ঘিরে পুলিশের পক্ষ থেকে চালক ও দর্শনার্থীদের আগেই যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী ৯ আগস্ট, রোববার সিডনি সিবিডি থেকে বন্ডাই বিচ পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার পথজুড়ে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বড় এই দৌড় প্রতিযোগিতা। বিপুলসংখ্যক অংশগ্রহণকারী ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে পুরো পথজুড়ে ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে সাধারণ পুলিশের পাশাপাশি নিউ সাউথ ওয়েলস পুলিশের ট্রাফিক অ্যান্ড হাইওয়ে পেট্রোল কমান্ড, ডগ ইউনিট, মাউন্টেড ইউনিট, বাইসাইকেল ইউনিট, পোলএয়ার এবং পুলিশ ট্রান্সপোর্ট কমান্ডের সদস্যরা কাজ করবেন।

সিটি২সার্ফের অপারেশন কমান্ডার অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট কমিশনার রোহান ক্রামসি বলেন, নিউ সাউথ ওয়েলসের বার্ষিক আয়োজনগুলোর মধ্যে এটি অন্যতম বড়। অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন যতটা সম্ভব কমিয়ে আনাই পুলিশের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, বড় ধরনের এ আয়োজন সফলভাবে পরিচালনার জন্য পুলিশ, সরকারি সংস্থা ও আয়োজকদের মধ্যে ব্যাপক সমন্বয় করা হয়েছে। সাধারণ মানুষকে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ এবং বিশেষ ইভেন্ট ক্লিয়ারওয়ে বিধিনিষেধ সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকার পাশাপাশি সম্ভব হলে গণপরিবহন ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

রোববার যেসব এলাকায় সড়ক বন্ধ থাকবে

কুইন এলিজাবেথ ড্রাইভ: শনিবার রাত ১টা থেকে রোববার বিকেল ৪টা পর্যন্ত।

সিডনি সিবিডি: ভোর সাড়ে ৩টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

মিলিটারি রোড: ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

উইলিয়াম স্ট্রিট ও ক্রস সিটি টানেলের পূর্বমুখী লেন: সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

বন্ডাই বিচ: সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এজক্লিফ থেকে রোজ বে: সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

রোজ বে থেকে নর্থ বন্ডাই: সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বন্ডাই জংশন: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

পুলিশ জানিয়েছে, হাইড পার্কের দৌড় শুরুর স্থান ঘিরে শনিবার রাত থেকেই সড়ক বন্ধের কার্যক্রম শুরু হবে। রোববার ভোর সাড়ে ৩টা থেকে সিবিডির আশপাশের সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব সিডনির বিভিন্ন এলাকায় বড় ধরনের সড়ক বন্ধ শুরু হবে সকাল ৬টা থেকে।

সিবিডির রাস্তাগুলোতে সকাল সাড়ে ১১টার পর থেকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। শহরের বাইরের বিভিন্ন এলাকায় দুপুর ১২টা থেকে বেলা ২টার মধ্যে সড়ক খুলে দেওয়া হবে। তবে বন্ডাই বিচের ফিনিশিং এলাকা বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে প্রতিযোগিতার পুরো রুটের দুই পাশে বিশেষ ইভেন্ট ক্লিয়ারওয়ে পার্কিং বিধিনিষেধ শনিবার রাত ১টা থেকে কার্যকর হবে। পুলিশ জানিয়েছে, এই এলাকায় কোনো গাড়ি পার্ক করে রাখা হলে তা সরিয়ে নেওয়া হতে পারে।

স্থানীয় পার্কিং পারমিট থাকলেও বিশেষ ক্লিয়ারওয়ে এলাকায় গাড়ি রাখা হলে সেটি গাড়ির মালিকের খরচে টেনে নিয়ে যাওয়া হতে পারে। তাই চালকদের রাস্তার পাশে থাকা সাইনবোর্ড ও পার্কিং সংক্রান্ত নির্দেশনা ভালোভাবে দেখে গাড়ি রাখার জন্য সতর্ক করেছে পুলিশ।

সিটি২সার্ফ উপলক্ষে দিনভর অতিরিক্ত গণপরিবহন পরিষেবা চালু থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন্ডাই জংশন গণপরিবহন ইন্টারচেঞ্জে পুলিশ ট্রান্সপোর্ট কমান্ডের সদস্যরা টহলে থাকবেন।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, দর্শক এবং সাধারণ মানুষকে জানানো হয়েছে, বন্ডাই বিচ ও বন্ডাই পার্ক এলাকায় অ্যালকোহল পান নিষিদ্ধ। আয়োজন চলাকালে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

মোদির সঙ্গে ফোনে কথা জেডি ভ্যান্সের, গভীর হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

মেলবোর্ন, ৯ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারের এই ফোনালাপে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর…

সিডনির পর এবার মেলবোর্ন মাতালেন রুনা লায়লা

মেলবোর্ন, ৯ আগস্ট: সিডনিতে প্রবাসী বাঙালিদের মুগ্ধ করার পর এবার মেলবোর্ন মাতালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি সংগীতশিল্পী রুনা লায়লা। দীর্ঘ প্রায় এক যুগ পর অস্ট্রেলিয়ার মঞ্চে…

২০২৫-২৬ অর্থবছর: সরকারের ঋণ সর্বোচ্চ, বেসরকারি সর্বনিম্ন

মেলবোর্ন, ৯ আগষ্ট: দেশের ব্যাংকিং খাতে বিপরীতমুখী একটি চিত্র দেখা দিয়েছে। একদিকে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া পৌঁছেছে রেকর্ড উচ্চতায়, অন্যদিকে বেসরকারি খাতে ঋণের…

সেনাপ্রধান কি রাষ্ট্রের ধর্মশিক্ষা নির্ধারণ করতে পারেন? বৈশ্বিক অভিজ্ঞতা কি বলে?

মেলবোর্ন, ৯ আগষ্ট: ৩ আগস্ট রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেন এবং একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল,…

নীট আন্দোলনে জেন-জিকে ভুল পথে নেওয়ার চেষ্টা হয়েছিল: ধর্মেন্দ্র প্রধান

মেলবোর্ন, ৯ আগষ্ট: ভারতের নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের সময় জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের কিছু মানুষ ‘ভুল পথে পরিচালিত’ করার চেষ্টা করেছিল…

শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

মেলবোর্ন, ৯ আগষ্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au