খেলা

ওয়ানডে ইতিহাসের ৫ হাজারতম ম্যাচে জয় পেল স্কটল্যান্ড

  • 7:39 pm - August 08, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
স্কটল্যান্ড।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৮ আগষ্ট:  ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল স্কটল্যান্ড ও কানাডার মধ্যকার ম্যাচটি। আন্তর্জাতিক ওয়ানডের ৫ হাজারতম ম্যাচে কানাডাকে ৯ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। ডান্ডিতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক ম্যাচটি ছিল আইসিসি বিশ্বকাপ ক্রিকেট লিগ টুয়ের অংশ।

স্কটল্যান্ডের দেওয়া ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করেও জয় পায়নি কানাডা। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য কানাডার প্রয়োজন ছিল ১২ রান, আর স্কটল্যান্ডের দরকার ছিল মাত্র একটি উইকেট।

শেষ ওভারে বল হাতে নেন সাফওয়ান শরীফ। প্রথম বলেই জাহিদ শিরজাদ দুই রান নিয়ে ব্যবধান কমিয়ে আনেন। ফলে কানাডার প্রয়োজন দাঁড়ায় পাঁচ বলে ১০ রান। কিন্তু পরের বলেই বড় ধাক্কা খায় কানাডা। সাফওয়ান শরীফের বলে জাহিদ শিরজাদ ক্যাচ তুলে দেন জর্জ মুন্সির হাতে। সেই ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে কানাডার জয়ের আশা শেষ হয়ে যায়।

কানাডার অধিনায়ক সাদ বিন জাফর ৪০ রানে অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে পারেননি।

এর আগে কানাডার ইনিংসের শুরুটা খুব একটা ভালো ছিল না। তবে ওপেনার যুবরাজ শামরা দারুণ ব্যাটিং করে ৭৮ রান করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। একপর্যায়ে কানাডা ম্যাচের নিয়ন্ত্রণও নিতে শুরু করেছিল।

স্কটল্যান্ডের বোলারদের মধ্যে ব্র্যান্ডন ম্যাকমুলান ছিলেন সবচেয়ে সফল। তিনি তিনটি উইকেট তুলে নেন। এছাড়া ওলিভার ডেভিডসন নেন দুটি উইকেট। তাদের বোলিংয়ে চাপে পড়ে কানাডা ১৮১ রানে সাত উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়ে যায়।

তবে সেখান থেকে ম্যাচে নাটকীয়তা ফিরিয়ে আনেন সাদ-আনশ প্যাটেল ও সাদ বিন জাফর। অষ্টম উইকেটে তারা ৬৮ বলে ৮৪ রানের জুটি গড়ে কানাডাকে জয়ের স্বপ্ন দেখান। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে প্যাটেল আউট হয়ে গেলে আবারও চাপে পড়ে যায় কানাডা। ১২ বলে জয়ের জন্য যখন ১৭ রান প্রয়োজন, তখন ৪১ রান করে সাজঘরে ফেরেন প্যাটেল।

এর আগে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ওপেনার ফিনলে ম্যাকক্রেথ। তার দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে স্কটল্যান্ড সংগ্রহ করে ২৮১ রান।

ম্যাকক্রেথ খেলেন ১১২ রানের অসাধারণ ইনিংস। নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেওয়ার পথে তিনি নয়টি চার ও দুটি ছক্কা হাঁকান। স্কটল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন মাইকেল জোনস।

কানাডার বোলারদের মধ্যে জাহিদ শিরজাদ তিনটি উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন। তবে বোলারদের সেই সাফল্য শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেনি।

ঐতিহাসিক ৫ হাজারতম ওয়ানডেতে মাত্র ৯ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে তাই বিশেষ স্মৃতি তৈরি করল স্কটল্যান্ড। বিশ্বকাপ ক্রিকেট লিগ টুয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত নাটকীয় লড়াইয়ের পর জয় উদযাপন করে স্বাগতিকরাই।

এই শাখার আরও খবর

বঙ্গমাতা থেকে জননেত্রী: এক অমর সংগ্রামী উত্তরাধিকার

মেলবোর্ন, ৮ আগষ্ট: ​বাঙালি জাতির মুক্তি সংগ্রাম, স্বাধিকার আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশ সৃষ্টির ইতিহাস এক অবিচ্ছেদ্য মহাকাব্য। এই মহাকাব্যের নেপথ্যে পুরুষ নেতৃত্বের পাশাপাশি যে নারীর…

থানা থেকে লুট করা ২২টি আগ্নেয়াস্ত্র কার কাছে, দুই শতাধিক গাড়ি কোথায়?

মেলবোর্ন, ৮ আগষ্ট: বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ৩৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ১৭টি উদ্ধার করা সম্ভব হলেও এখনো ২২টি অস্ত্রের কোনো সন্ধান মেলেনি। একই সঙ্গে…

এবার নারী কেলেঙ্কারির অভিযোগে ফেঁসে যেতে পারেন ইনফান্তিনো

মেলবোর্ন, ৮ আগষ্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। উয়েফার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করার সময় এক নারী কর্মীর সঙ্গে তার ব্যক্তিগত…

বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হলো ভয়ংকর নথি

মেলবোর্ন, ৮ আগষ্ট: ফিফা বিশ্বকাপের মাঠে ফুটবলের উত্তেজনার পাশাপাশি মাঠের বাইরেও বড় ধরনের নিরাপত্তাঝুঁকি মোকাবিলা করতে হয়েছে আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি,…

টাইফুন ‘ডলফিন’-এর আঘাতে জাপানে আহত ৫, বন্দর বন্ধ করল চীন

মেলবোর্ন, ৮ আগষ্ট: শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চলে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ঝড়ের তাণ্ডবে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং প্রায় ১৪…

হিমাচলে বাস উলটে নিহত ৮

মেলবোর্ন, ৮ আগষ্ট: ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি বাস উল্টে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au