বাংলাদেশ

নীতিমালা নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা

বেসরকারি জ্বালানি আমদানিতে বিশেষ সুবিধা নয়: জ্বালানি মন্ত্রণালয়

জ্বালানি আমদানি

  • 3:51 am - August 09, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
বেসরকারি জ্বালানি আমদানিতে বিশেষ সুবিধা নয়: মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৯ আগষ্ট:  বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি ও বিপণন উন্মুক্ত করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথা স্বীকার করেছে জ্বালানি মন্ত্রণালয়। তবে প্রস্তাবিত নীতিমালা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমান নির্ভর ও অসত্য তথ্য প্রকাশ হচ্ছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছে তারা।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক ব্যাখ্যায় জানান, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে শনিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি ও বিপণনের অনুমতি চেয়ে চারটি ব্যবসায়িক গ্রুপ সরকারের কাছে আবেদন করেছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান দেশে রিফাইনারি স্থাপন করে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, পরিশোধন ও বিক্রির অনুমতি চেয়েছে। অন্য একটি গ্রুপ পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে আবেদন করেছে।

রাতে দেওয়া ব্যাখ্যায় মন্ত্রণালয় নতুন নীতিমালা তৈরির উদ্যোগের বিষয়টি নিশ্চিত করলেও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কোন অংশ অনুমান নির্ভর বা অসত্য, সে বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি।

মন্ত্রণালয়ের ভাষ্য, প্রস্তাবিত নীতিমালার প্রধান উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। পাশাপাশি স্বচ্ছ ও প্রতিযোগিতা মূলক বাজার ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানোর লক্ষ্য রয়েছে।

নীতিমালাটি চূড়ান্ত করার আগে জ্বালানি খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতা মূলক বাজার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হলেই নীতিমালা প্রণয়নের বিষয়টি চূড়ান্ত ভাবে বিবেচনা করা হবে।

মন্ত্রণালয় আরও বলেছে, প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

এই শাখার আরও খবর

ইতালির বিমানবন্দরে ৩০-৪০ ঘণ্টা নির্ঘুম বাংলাদেশি যাত্রীরা

মেলবোর্ন, ৯ আগষ্ট- ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে আড়াই শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। টরন্টো থেকে রোম হয়ে…

পরিবেশের চাপে ভারতে গুগলের ১৫ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প

মেলবোর্ন,৯ আগষ্ট: ভারতের অন্ধ্র প্রদেশে গুগলের পরিকল্পিত ১৫ বিলিয়ন ডলারের ডেটাসেন্টার প্রকল্প নির্মাণ ঘিরে পরিবেশগত উদ্বেগ ক্রমেই বাড়ছে। পানি সরবরাহ, বন্য প্রাণীর আবাসস্থল ও নির্মাণ…

বাবা হারালেন মেসি, ৬৮ বছর বয়সে হোর্হে মেসির মৃত্যু

মেলবোর্ন, ৯ আগষ্ট: দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। শুক্রবার রাতে আর্জেন্টিনার রোজারিও শহরের একটি ক্লিনিকে ৬৮…

রাশিয়ার তেল-গ্যাস কিনলেই ১০০% শুল্ক, চাপে ভারত-চীন

মেলবোর্ন,৯ আগষ্ট: রাশিয়ার জ্বালানি আমদানির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর…

শিক্ষিকাকে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ, পুলিশ হেফাজতে মাদরাসা শিক্ষক

মেলবোর্ন, ৯ আগষ্ট: যশোরে এক নারী শিক্ষিকাকে অশালীন প্রস্তাব, কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে একটি ইসলামিয়া ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে।…

ইনফান্তিনোর সম্ভাব্য চ্যালেঞ্জার লিসে ক্লাভেনেস, কে এই ৪৫ বছর বয়সী নারী?

মেলবোর্ন,৯ আগষ্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা বাড়ার মধ্যেই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এসেছে নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান লিসে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au